প্রতিনিধি, সাভার (ঢাকা)

মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

নিখোঁজের দুই মাস পরে কিশোরের কঙ্কাল মিলল জঙ্গলে

image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

নিখোঁজের দুই মাস পরে কিশোরের কঙ্কাল মিলল জঙ্গলে

মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, সাভার (ঢাকা)

নিখোঁজ দুই মাসে পরে জঙ্গল থেকে মিলন হোসেন (১৫) নামে এক কিশোরের কংঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় জড়িত সন্দেহে সুমন মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার বিকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের আমিন মডেল টাউন হাউজিংয়ের ভেতরে জঙ্গল থেকে ওই কিশোরের কঙ্কাল উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

নিহত মিলন হোসেন নেত্রকোনা জেলার বারহাট্টা থানার পারুলিয়া নোয়াপাড়া গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে। সে সাভারের আশুলিয়ার পাড়াগাঁও এলাকায় ইউনুস আলীর মালিকানাধীন বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আব্দুল ওহাব বলেন, মিলনের মা কঙ্কাল পড়ে থাকতে দেখে স্থানীয়দের জানায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কঙ্কাল উদ্ধার করে। মূলত নিখোঁজ মিলনের গেঞ্জি প্যান্ট দেখে তার মা জোসনা বেগম তার ছেলের মরদেহ বলে দাবি করেন। তবে আমরা কঙ্কাল উদ্ধার করে ডিএনএ টেস্টের জন্য পাঠিয়েছি। এছাড়া এঘটনায় নিহতের মা জোসনা বেগম আশুলিয়া থানায় একটি নিখোঁজের ঘটনায় মামলা করেছিল।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান বলেন, মিলন নিখোঁজের ঘটনায় তার মা আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছিল। মিলন হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আশুলিয়া থেকে সুমন মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনেরগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

প্রসঙ্গত, ২৯ সেপ্টেম্বর সাভারের আশুলিয়ার পাড়াগাঁও এলাকার শামীমের রিকশার গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হয় মিলন হোসেন। তার পর থেকেই নিখোঁজ ছিল তিনি। পরের দিন ৩০ সেপ্টেম্বর মিলনের মা জোসনা বেগম আশুলিয়া থানায় একটি নিখোঁজ জিডি করে। এরপরে ১৮ নভেম্বর জিডিটি মামলা হিসেবে আশুলিয়া থানায় অন্তর্ভুক্ত করা হয়।

‘সারাদেশ’ : আরও খবর

» সোনারগাঁয়ে গ্যাস লিকেজ বিস্ফোরণে শিশুসহ আহত ৪

» সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি

» মুন্সীগঞ্জের গজারিয়ায় পৃথক স্থানে অজ্ঞাত নারী ও পুরুষের লাশ উদ্ধার

» মানিকগঞ্জে নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

» সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের অর্ধগলিত দেহ উদ্ধার

» নারায়ণগঞ্জে ‘মোবাইল চার্জার বিস্ফোরণে’ আগুন, শিশুসহ দগ্ধ ৪

» প্রধান শিক্ষকের ভুলে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে শিক্ষার্থীদের

» শ্রীমঙ্গলে ১১ ডিগ্রিতে নামল তাপমাত্রা, স্থবির জনজীবন

» ভোলায় প্রতিবন্ধীদের নিয়ে দুই দিনের প্রশিক্ষণ শুরু

» গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

» গোবিন্দগঞ্জে দাবি বিহীন ৭ হাজার দলিল পুড়িয়ে ধ্বংস

» হাটহাজারীতে বিয়ের বৈঠকে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২

» শিবচরে বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা আক্তার

» সিরাজগঞ্জে পেঁয়াজ ও বেগুনের দাম ঊর্ধ্বমুখী

» কিশোরগঞ্জে বাসের ধাক্কায় আহত শিক্ষকের মৃত্যু

» রোববার ৭ ডিসেম্বর চুয়াডাঙ্গা মুক্ত দিবস

» মানিকগঞ্জে ৭ উপজেলায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত গাছিরা

» হবিগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেল তরুণীর

» কলমাকান্দায় হানাদার মুক্ত দিবস আজ

» শেরপুরে দইয়ের বাজার মন্দা, বিপাকে খামারীরা