প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

পদ্মার ১ কাতল ৪৩ হাজার ২০০ টাকায় বিক্রি

image

পদ্মার ১ কাতল ৪৩ হাজার ২০০ টাকায় বিক্রি

মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে ধরা ১৮ কেজি ওজনের এক বিশাল কাতল মাছ ৪৩ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে। দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ মাছটি ঢাকার এক ধর্ণাঢ্য ব্যবসায়ীর কাছে বিক্রি করেন।

স্থানীয় সূত্র জানায়, গত সোমবার দিবাগত রাতে ফরিদপুরের চরভদ্রসন এলাকার জেলে মমিন হালদার ও তাঁর সহযাত্রীরা পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেন। ভোররাতে জালে ভারী টান অনুভব হলে জাল তুলে দেখতে পান বিশাল কাতলটি ধরা পড়েছে। পরে ওজন স্কেলে ওজন মেপে দেখেন মাছটি ১৮ কেজি।

গত সোমবার সকাল ১১টার দিকে মুঠোফোনে যোগাযোগের মাধ্যমে মাছটি প্রতি কেজি ২ হাজার ৩০০ টাকা দরে মোট ৪১ হাজার ৪০০ টাকায় মাছটি কিনে নেন ফেরিঘাটের ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ। পরে প্রতি কেজিতে ১০০ টাকা লাভ ধরে ৪৩ হাজার ২০০ টাকায় মাছটি ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন তিনি।

সম্রাট শাহজাহান শেখ বলেন, লাভের আশায় মাছটি কিনেছিলাম। পদ্মার বড় মাছের চাহিদা অনেক। তাই একটু বেশি দামে কিনলেও শেষ পর্যন্ত ভালো দাম পেয়েছি।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, ইলিশ ধরায় মৌসুমি নিষেধাজ্ঞা থাকায় এখন নদীর বড় মাছগুলো বেড়ে ওঠার সুযোগ পাচ্ছে। ফলে কাতল, রুই, বোয়াল, বাগাড়সহ বিভিন্ন জাতের বড় আকারের মাছ ধরা পড়ছে। স্থায়ীভাবে অভয়াশ্রম গড়ে তুলতে পারলে ভবিষ্যতে আরও বেশি বড় মাছ ধরা পড়বে।

‘সারাদেশ’ : আরও খবর

» সোনারগাঁয়ে গ্যাস লিকেজ বিস্ফোরণে শিশুসহ আহত ৪

» সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি

» মুন্সীগঞ্জের গজারিয়ায় পৃথক স্থানে অজ্ঞাত নারী ও পুরুষের লাশ উদ্ধার

» মানিকগঞ্জে নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

» সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের অর্ধগলিত দেহ উদ্ধার

» নারায়ণগঞ্জে ‘মোবাইল চার্জার বিস্ফোরণে’ আগুন, শিশুসহ দগ্ধ ৪

» প্রধান শিক্ষকের ভুলে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে শিক্ষার্থীদের

» শ্রীমঙ্গলে ১১ ডিগ্রিতে নামল তাপমাত্রা, স্থবির জনজীবন

» ভোলায় প্রতিবন্ধীদের নিয়ে দুই দিনের প্রশিক্ষণ শুরু

» গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

» গোবিন্দগঞ্জে দাবি বিহীন ৭ হাজার দলিল পুড়িয়ে ধ্বংস

» হাটহাজারীতে বিয়ের বৈঠকে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২

» শিবচরে বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা আক্তার

» সিরাজগঞ্জে পেঁয়াজ ও বেগুনের দাম ঊর্ধ্বমুখী

» কিশোরগঞ্জে বাসের ধাক্কায় আহত শিক্ষকের মৃত্যু

» রোববার ৭ ডিসেম্বর চুয়াডাঙ্গা মুক্ত দিবস

» মানিকগঞ্জে ৭ উপজেলায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত গাছিরা

» হবিগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেল তরুণীর

» কলমাকান্দায় হানাদার মুক্ত দিবস আজ

» শেরপুরে দইয়ের বাজার মন্দা, বিপাকে খামারীরা