প্রতিনিধি, পীরগঞ্জ (রংপুর)

বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫

পীরগঞ্জের করতোয়া নদীর জয়ন্তীপুর ঘাটে সেতু নির্মাণ কাজ সম্পন্ন নিয়ে সংশয়

image
পীরগঞ্জ (রংপুর) : উপজেলার গুরুত্বপূর্ণ যোগাযোগ পথের করতোয়া নদীর ওপর জয়ন্তীপুর ঘাটে নির্মাণাধীন সেতু -সংবাদ

পীরগঞ্জের করতোয়া নদীর জয়ন্তীপুর ঘাটে সেতু নির্মাণ কাজ সম্পন্ন নিয়ে সংশয়

বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, পীরগঞ্জ (রংপুর)

রংপুরের পীরগঞ্জ উপজেলার সাথে পাশ্ববর্তী জেলা দিনাজপুরের তিন উপজেলার গুরুত্বপূর্ণ যোগাযোগ পথের করতোয়া নদীর ওপর জয়ন্তীপুর ঘাটে নির্মাণাধীন সেতুটি নির্ধারিত সময়ে নির্মাণ কাজ সম্পন্ন হওয়া নিয়ে স্থানীয়দের মাঝে সংশয় ও গভীর উদ্বেগ দেখা দিয়েছে আবারও। নির্মাণ শুরুর প্রায় দেড় বছরেও সেতুর মুল কাঠামো ও সংযোগ সড়কের প্রত্যাশিত অগ্রগতি হয়নি ফলে এ সংশয় দেখা দিয়েছে। জানা গেছে, বিভাগীয় শহর রংপুরের সাথে দিনাজপুর জেলার দক্ষিনের তিনটি উপজেলার যোগাযোগ সহজ করতে করতোয়া নদীতে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার টুকুরিয়া ইউপির জয়ন্তীপুর ঘাটে ২০১৫ সালে ২শ ৪ মিটার দীর্ঘ সেতু নির্মাণের প্রকল্প হাতে নেয় সরকার। নানা জটিলতার পরে ২০১৯ সালে সেতু নির্মাণের কাজ শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠান পিপিএল। পরবর্তী সময়ে ঠিকাদার মৃত্যু বরণ করলে ২০২৩ সালে বন্ধ হয়ে যায় সেতু নির্মাণ কাজ। দীর্ঘদিন কাজ বন্ধ থাকার পর পুণরায় দরপত্র আহবান করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। ২০২৪ সালের মে মাসে পটুয়াখালী জেলার একে-এসবি-এমএ (জেভি) নামের ঠিকাদারী প্রতিষ্ঠান ২২ কোটি ২৪ লক্ষ ১৬ হাজার ৩শ ৯৬ টাকা সর্বনিম্ন দরদাতা হিসেবে সেতু নির্মাণের কাজ পায়।

সময় নির্ধারণ করা হয় ২০ মাস, সেই মোতাবেক ২৬ সালের মার্চ মাসে সেতু নির্মাণের সময় শেষ হবে। সরেজমিন সেতু এলাকায় দেখা যায় সেতুর মাত্র ৬০/৬৫ শতাংশ কাজ শেষ হয়েছে। সংযোগ সড়কের কাজ এখনও শুরুই করতে পারেনি ঠিকারাদারী প্রতিষ্ঠান। মাত্র কয়েকজন শ্রমিক দিয়ে চলছে সেতুর বাকি থাকা গার্ডার সাটারিংয়ের কাজ। স্থানীয়দের অভিযোগ, শুষ্ক মৌসুমে নির্মাণ কাজ শেষ না হলে আবারও জনগণকে দূর্ভোগ পেহাতে। নবাবগঞ্জের মাহমুদপুর ইউপির বাসিন্দা নুর ইসলাম বলেন, দীর্ঘ দিন বন্ধ থাকার পর দ্বিতীয় দফায় কাজ শুরু হলেও সঠিক সময়ে কাজ শেষ হবে বলে মনে হয়না।

ব্যবসায়ী রফিকুল ইসলাম অভিযোগ করেন “এই ঘাট দিয়েই দিনাজপুরের ঘোড়াঘাট, নবাবগঞ্জ ও হাকিমপুর উপজেলার সাথে পীরগঞ্জ হয়ে বিভাগীয় শহর রংপুরে যাতায়াত করি ফলে সময় ও দুরত্ব কম হয়। কাজের বিলম্বে আমরা ক্ষতিগ্রস্থ হচ্ছি। মনে হচ্ছে সময়মতো এবারও কাজ শেষ হবে না। জয়ন্তীপুর তরফমৌজা গ্রামের সবুজ ও আরিফুল ইসলামসহ এলাকাবাসী জানান, সঠিক তদারকি না থাকায় কাজের মান নিয়েও সন্দেহ রয়েছে। অনেকে বলছেন, কাজ শেষ হওয়ার সময় ঘনিয়ে এলেও ঠিকাদারি প্রতিষ্ঠান গতি বাড়ানোর কোন চেষ্টাই চোখে পড়ছে না। প্রকল্পের ঠিকাদার সংস্থার একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ইতিমধ্যে সেতুর ৭০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আর ৫টি গার্ডার ও দুটি স্লাব ঢালাইয়ের কাজ বাকি আছে। ভূমি অধিগ্রহন জটিলতায় সংযোগ সড়কের কাজ বন্ধ আছে। তিনি আরও বলেন, যদিও কিছুটা দেরি হয়েছে, আমরা এখন অতিরিক্ত শ্রমিক দিয়ে চেষ্টা করছি। আশা করছি নির্ধারিত সময়েই কাজ শেষ করা হবে। উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান বাপ্পী বলেন, পীরগঞ্জ অংশের ভূমি অধিগ্রহন শেষ হলেও দিনাজপুরের নবাবগঞ্জ অংশের সংযোগ সড়কের ভূমি অধিগ্রহন নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। মূল সেতু নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন হবে বলে আশা করছি।

‘সারাদেশ’ : আরও খবর

» সোনারগাঁয়ে গ্যাস লিকেজ বিস্ফোরণে শিশুসহ আহত ৪

» সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি

» মুন্সীগঞ্জের গজারিয়ায় পৃথক স্থানে অজ্ঞাত নারী ও পুরুষের লাশ উদ্ধার

» মানিকগঞ্জে নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

» সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের অর্ধগলিত দেহ উদ্ধার

» নারায়ণগঞ্জে ‘মোবাইল চার্জার বিস্ফোরণে’ আগুন, শিশুসহ দগ্ধ ৪

» প্রধান শিক্ষকের ভুলে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে শিক্ষার্থীদের

» শ্রীমঙ্গলে ১১ ডিগ্রিতে নামল তাপমাত্রা, স্থবির জনজীবন

» ভোলায় প্রতিবন্ধীদের নিয়ে দুই দিনের প্রশিক্ষণ শুরু

» গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

» গোবিন্দগঞ্জে দাবি বিহীন ৭ হাজার দলিল পুড়িয়ে ধ্বংস

» হাটহাজারীতে বিয়ের বৈঠকে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২

» শিবচরে বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা আক্তার

» সিরাজগঞ্জে পেঁয়াজ ও বেগুনের দাম ঊর্ধ্বমুখী

» কিশোরগঞ্জে বাসের ধাক্কায় আহত শিক্ষকের মৃত্যু

» রোববার ৭ ডিসেম্বর চুয়াডাঙ্গা মুক্ত দিবস

» মানিকগঞ্জে ৭ উপজেলায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত গাছিরা

» হবিগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেল তরুণীর

» কলমাকান্দায় হানাদার মুক্ত দিবস আজ

» শেরপুরে দইয়ের বাজার মন্দা, বিপাকে খামারীরা