প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)

বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫

শীতের আগমনে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা

দুমকি

image
দুমকি (পটুয়াখালী) : লেপ তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা -সংবাদ

শীতের আগমনে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা

দুমকি

বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকিতে শীতের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে লেপ তোষক তৈরির কারিগরদের ব্যস্ততা বাড়ছে। উপজেলার শহরতলীর বিভিন্ন দোকান থেকে শুরু করে গ্রাম গঞ্জের দোকান গুলোতেও নতুনের পাশাপাশি পুরাতন লেপ তোষক মেরামতের কাজ করতে দেখা যায় কারিগরদের সকাল থেকে রাত পর্যন্ত। অপরদিকে এক শ্রেণীর ভাসমান ব্যবসায়ীদের গ্রামাঞ্চলে ফেরি করে বাড়ি বাড়ি গিয়ে শীতের লেপতোষক ও কম্বল বিক্রি করতে হরহামেসা দেখা যায়। তবে সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার পিরতলা বাজার, রাজাখালী , বোর্ড অফিস, কদমতলা,আংগারিয়া, লেবুখালী, হাজির হাট ও কলবাড়ী বাজারের লেপ তোষকের দোকানে ভীড় করছেন ক্রেতারা। তুলা পরিষ্কার করা, ধুনন, কাপড়ে মোড়ানো আর সেলাই সব মিলিয়ে কারিগরদের চলছে শীতের মৌসুমী কর্ম ব্যস্ততা। পিরতলা বাজারের ধুনকর কালাম বিশ্বাস জানান, বছরজুড়েই লেপ তোষকের কাজ করি। তবে শীতের শুরুতেই ব্যস্ততা একটু বেশি থাকে। এবার তুলা ও কাপড়ের দাম গত বছরের তুলনায় এবার বেশি। লেপের কাপড়ের দাম প্রতি গজ ৫০ থেকে ৭০ টাকা, তোষকের কাপড় ৫৫ থেকে ১২০ টাকা। গার্মেন্টস তুলা কেজিপ্রতি ৫০ থেকে ১৬০ টাকা, আর শিমুল তুলা ৪০০ টাকা। লেপ বানানোর মজুরি ৩০০-৪০০ টাকা, তোষক ২৫০-৩০০ টাকা। এত কিছুর পর আগের মতো লাভ থাকে না। তিনি আরও বলেন, নতুন লেপ বানানোর চেয়ে অনেকেই এখন পুরনো লেপ খুলে তুলা পরিষ্কার করে নতুন কাপড় দিয়ে বানিয়ে নিচ্ছেন। খরচ কম পড়ায় নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো এই পথেই ঝুঁকছেন।শ্রীরামপুর গ্রামের সালমা বেগমের কথায়ও সেই বাস্তবতা নতুন লেপ বানাতে অনেক টাকা লাগে। তাই পুরনো লেপটা ধুনিয়ে কিছু নতুন তুলা মিশিয়ে বানিয়ে নিলাম। এতে খরচও কম, আর কাজও বেশ ভালো হয়েছে। অন্যদিকে বিক্রেতাদের কাছেও দেখা মিলছে বাজারের ভিন্ন রূপ। লেপ তোষক বিক্রেতা সেলিম বিশ্বাস জানান, তুলার দাম আগের চেয়ে অনেক বেড়েছে। তাই লেপ তোষকের দামও বাড়ছে। ফলে অনেক ক্রেতা এখন লেপের বদলে কম্বল কিনে নিচ্ছেন। বাজারে দেশি-বিদেশি নানা ধরনের কম্বল পাওয়া যাচ্ছে। বিশেষ করে কিছু চায়না কম্বল তুলনামূলক সস্তা হওয়ায় সেগুলোর চাহিদা বেশি।শীত বাড়ছে, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ধুনকরদের ব্যস্ততা। শীত নিবারণের প্রয়োজনীয়তা যেমন আছে, তেমনি জীবিকার লড়াইও আছে এর সঙ্গে। শীতের শুরুতে তাই লেপ তোষকের দোকানগুলোতে জমে উঠেছে মৌসুমী রঙ, গন্ধ আর মানুষের কোলাহল যা দুমকি উপজেলায় শীতের শুরুতেই এ চিত্রটি সবার নজরে আসে।

‘সারাদেশ’ : আরও খবর

» সোনারগাঁয়ে গ্যাস লিকেজ বিস্ফোরণে শিশুসহ আহত ৪

» সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি

» মুন্সীগঞ্জের গজারিয়ায় পৃথক স্থানে অজ্ঞাত নারী ও পুরুষের লাশ উদ্ধার

» মানিকগঞ্জে নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

» সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের অর্ধগলিত দেহ উদ্ধার

» নারায়ণগঞ্জে ‘মোবাইল চার্জার বিস্ফোরণে’ আগুন, শিশুসহ দগ্ধ ৪

» প্রধান শিক্ষকের ভুলে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে শিক্ষার্থীদের

» শ্রীমঙ্গলে ১১ ডিগ্রিতে নামল তাপমাত্রা, স্থবির জনজীবন

» ভোলায় প্রতিবন্ধীদের নিয়ে দুই দিনের প্রশিক্ষণ শুরু

» গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

» গোবিন্দগঞ্জে দাবি বিহীন ৭ হাজার দলিল পুড়িয়ে ধ্বংস

» হাটহাজারীতে বিয়ের বৈঠকে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২

» শিবচরে বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা আক্তার

» সিরাজগঞ্জে পেঁয়াজ ও বেগুনের দাম ঊর্ধ্বমুখী

» কিশোরগঞ্জে বাসের ধাক্কায় আহত শিক্ষকের মৃত্যু

» রোববার ৭ ডিসেম্বর চুয়াডাঙ্গা মুক্ত দিবস

» মানিকগঞ্জে ৭ উপজেলায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত গাছিরা

» হবিগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেল তরুণীর

» কলমাকান্দায় হানাদার মুক্ত দিবস আজ

» শেরপুরে দইয়ের বাজার মন্দা, বিপাকে খামারীরা