আধুনিকমানের জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকালে ফিতা কেটে ভবনটির উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। এসময় জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. মোবারক হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. হাসান আলী, প্রকল্পবাস্তবায়ন (পিআইও) কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান খান, যুব উন্নয়ন কর্মকর্তার মো. গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমানসহ অনেকেই।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ৫ কোটি ১৫ লক্ষ ৩০ হাজার ৪০৪ টাক ব্যয়ে নিমার্ণ কাজ সম্পন্ন করেন নওগাঁর ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আবুল জাহাঙ্গীর জেভি।
নগর-মহানগর: রাজধানীতে বাসে চড়তে হলে কাটতে হবে ই-টিকেট
নগর-মহানগর: সাভারে ৬ হত্যাকাণ্ডের নেপথ্যে ভবঘুরে সম্রাট