বান্দরবান জেলা পুলিশের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা।আজ বৃহষ্পতিবার ভোরে বান্দরবান জেলা শহরের ঈদগাহ মাঠ থেকে এই ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার ফরিদা ইয়াসমিন। এসময় বান্দরবান জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিমসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সামাজিক ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।
এদিকে এই মিনি ম্যারাথন প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্কুল-কলেজের ৮০ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। দৌড়টি জেলা শহরের ট্রাফিক মোড় প্রদক্ষিণ করে কালাঘাটা-রোয়াংছড়ি ষ্টেশন হয়ে বালাঘাটা পুলিশ লাইন্স এ গিয়ে শেষ হয়। প্রাকৃতিক পরিবেশে পাহাড়ের আঁকা-বাকা,উঁচু-নিচু সড়কে দৌড়াতে পেরে খুশি প্রতিযোগিতায় অংশগ্রহণ-কারীরা।
অপরাধ ও দুর্নীতি: সাবেক মন্ত্রী গাজীসহ ৮জনের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা