alt

গোবিন্দগঞ্জে বিক্ষোভ নয় বছরেও বিচার হয়নি তিন সাঁওতাল হত্যার

সংবাদ অনলাইন রিপোর্ট : বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তিন সাঁওতাল হত্যার নয় বছর পেরিয়ে গেলেও বিচার হয়নি। বাস্তবায়ন হয়নি সরকারের দেওয়া আশ্বাসও। হত্যাকাণ্ডের নবম বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার গাইবান্ধা ও গোবিন্দগঞ্জে পৃথক কর্মসূচি থেকে বিচার দাবি করেন বক্তারা। তাদের অভিযোগ, সাঁওতালরা এখনো নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।

২০১৬ সালের ৬ নভেম্বর গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে রংপুর চিনিকল কর্তৃপক্ষ সাঁওতালদের বসতবাড়ি থেকে উচ্ছেদ করতে গেলে পুলিশ ও চিনিকলের শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় অন্তত ৩০ জন সাঁওতাল আহত হন এবং তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়। পরে আহতদের মধ্যে মঙ্গল মারডি, রমেশ টুডু ও শ্যামল হেমব্রম মারা যান।

ঘটনার পর থমাস হেমব্রম বাদী হয়ে তৎকালীন সংসদ সদস্য আবুল কালাম আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান বুলবুল আকন্দসহ ৩৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

হত্যার নবম বার্ষিকীতে সকালে গোবিন্দগঞ্জের জয়পুর গ্রামে নির্মিত অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। পরে মাদারপুর ও জয়পুর গ্রাম থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে সাহেবগঞ্জ নিমতলা মোড়ে সমাবেশে মিলিত হয়। একই দাবিতে গাইবান্ধা শহরেও একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

দুপুরে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি ও ভূমি উদ্ধার সংহতি কমিটি ঢাকার উদ্যোগে নিমতলা মোড়ে ‘সাঁওতাল হত্যা দিবসের’ সমাবেশ হয়। সভাপতিত্ব করেন গনেশ মুরমু। বক্তা ছিলেন সিপিবি সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ক্বাফী রতন, ভাসানী জনশক্তি পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, আদিবাসী ইউনিয়নের সভাপতি রেবেকা সরেন, সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতো, আইনজীবী প্রভাত টুডু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আহ্বায়ক আতোয়ারুল ইসলাম, বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন মোল্লা, আদিবাসী নেতা রাফায়েল হাসদা, কামিল হেমব্রম, বিমল বেসরা, ময়রা হেমব্রন, রুমিলা কিসকু ও ইলিকা টুডু।

বক্তারা বলেন, নয় বছর পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের বিচার হয়নি। আহত অনেকে চিকিৎসার অভাবে পঙ্গু হয়ে পড়েছেন, কেউ শরীরে গুলির স্প্লিন্টার নিয়ে যন্ত্রণায় ভুগছেন। তারা দ্রুত বিচার, আসামিদের গ্রেপ্তার, ক্ষতিগ্রস্ত সাঁওতালদের ক্ষতিপূরণ এবং সাঁওতালদের রক্তভেজা তিন ফসলি জমিতে ইপিজেড নির্মাণ বন্ধের দাবি জানান।

এদিন গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার কমিটির একাংশের সভাপতি ফিলিমন বাসকে। এতে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খায়রুল কবির, এলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, আদিবাসী নেত্রী বিচিত্রা তিরকিত, গাইবান্ধা আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু ও সমাজকর্মী মোর্শেদ হাসান দীপন।

বক্তারা বলেন, ২০১৯ সালের ২৩ জুলাই পিবিআই আদালতে অভিযোগপত্র জমা দিলেও মূল আসামিদের অন্তর্ভুক্ত করা হয়নি। বাদীপক্ষের আপত্তির পর মামলাটি সিআইডির হাতে যায়। কিন্তু ২০২০ সালের ২ নভেম্বর সিআইডিও আগের অভিযোগপত্র হুবহু জমা দেয়। এরপর আদালত ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর অধিকতর তদন্তের নির্দেশ দিলেও এখনও অভিযোগপত্র জমা পড়েনি।

বক্তাদের অভিযোগ, তদন্তে গড়িমসি ও প্রশাসনিক উদাসীনতার কারণে তিন সাঁওতাল হত্যার ন্যায়বিচার আজও অধরাই রয়ে গেছে।

ছবি

জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই

ছবি

খুলশীতে চবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি

কুড়িগ্রামে তাপমাত্রা ১৩ ডিগ্রিতে, ঠাণ্ডায় নাকাল জনজীবন

ছবি

ফরিদপুরে নির্মাণাধীন ভবন ধসে ২০ কোটি টাকার ক্ষতি

ছবি

ডিমলায় বুড়ি তিস্তা খননের প্রতিবাদে এলাকাবাসীর মশাল মিছিল

ছবি

রাজশাহীতে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়ি থেকে ৪৪৪ বস্তা সার জব্দ

বড়াইগ্রামের দুই স্থানে মোটরসাইকেল আরোহী ২ যুবকের মৃত্যু

মানিকগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

যশোরের নাভারণে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ছবি

সীমান্তের শূন্যরেখায় শেষবার বোনের মুখ দেখলো ভাই

ছবি

মীরসরাই স্টেশন রোডে ব্রিজটিতে বেড়েছে ঝুঁকিপূর্ণ যান চলাচল

ছবি

হবিগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে দুই উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ

ছবি

অর্থনৈতিক জোনে দর্শনার্থীদের সমুদ্রবিলাসে নির্মিত হবে নান্দনিক সরোবর

সিলেটে চোর সন্দেহে দৃষ্টি প্রতিবন্ধীকে গাছে ঝুলিয়ে নির্যাতন

ছবি

জামালপুরে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন, ভোগান্তিতে যাত্রীরা

ছবি

রায়গঞ্জে স্বেচ্ছাসেবক দিবসে র‌্যালি ও আলোচনা সভা

ছবি

কালীগঞ্জে নসিমন চালকের মরদেহ খালপাড়ে

খ্রিস্টান সম্প্রদায়ের জমি দখলের চেষ্টা

ছবি

মুন্সীগঞ্জ ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি

ছবি

কুকুর ছানা হত্যার ঘটনায় মায়ের সাথে শিশু সন্তানও কারাগারে

ছবি

নড়াইলের ঘরে ঘরে গ্যাসলাইন পৌঁছে দেয়া হবে-গণঅধিকারের এমপি প্রার্থী নূর ইসলাম

ছবি

নতুন ভোটারদের অংশগ্রহণে নির্বাচনী অলিম্পিয়াড

ছবি

শ্রীমঙ্গলে নারীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

ছবি

আন্তর্জাতিক সেচ্ছাসেবক দিবস পালিত

উদাসীনতায় নিভে গেল মহেশপুরের ৫৪তম হানাদারমুক্ত দিবসের আলো

ছবি

কটিয়াদীতে আগাম শিম চাষে সফল্যের স্বপ্ন দেখছে কৃষক

ছবি

পলাশে এতিমদের মাঝে ছাত্রদলের কম্বল বিতরণ

ছবি

ফরিদপুরে খামারিদের মাঝে হাস বিতরণ

ছবি

নোয়াখালীতে গভীর রাতে বিআরটিসির ২ বাসে আগুন

ছবি

কলারোয়ায় ফিড মার্কেটিং পরিদর্শনে চীনা প্রতিনিধি দল

ছবি

২১৩টি ইটভাটার মধ্যে ১৯৬টি অবৈধ ইটভাটা

ছবি

চরফ্যাসনে শীতের সন্ধ্যায় জমে উঠেছে বাহারি পিঠার বাজার

ছবি

মোরেলগঞ্জে স্বামীর মারপিঠে হাসপাতালে কাতরাচ্ছেন নির্যাতিত গৃহবধু

ছবি

বাগেরহাট কাড়াপাড়ায় ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা

ছবি

বেগমগঞ্জে সাংবাদিকদের সাথে ইউএনও এর মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

ছবি

সরকারি নির্দেশনা অমান্য করে শিক্ষকদের অবস্থান কর্মসূচি

tab

গোবিন্দগঞ্জে বিক্ষোভ নয় বছরেও বিচার হয়নি তিন সাঁওতাল হত্যার

সংবাদ অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

back to top