প্রতিনিধি, (সাঘাটা) গাইবান্ধা

শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

সাঘাটায় মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করায় পালিয়ে বেড়াচ্ছে বাদী

image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

সাঘাটায় মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করায় পালিয়ে বেড়াচ্ছে বাদী

শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫
প্রতিনিধি, (সাঘাটা) গাইবান্ধা

গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া গ্রামের মাদক সম্রাট শফিকুল ইসলামের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা করায় বাদীকে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াতে হচ্ছে। থানা পুলিশ রহস্য জনক কারণে আসামি গ্রেফতার না করে বাদীকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া গ্রামের মৃত্যু আব্দুল কাদেরের পুত্র সাইদুর রহমানের সাথে একই গ্রামের আবুল কাশেমের পুত্র শফিকুল গংদের দীর্ঘদিন থেকে বসত বাড়ীসহ জমি জমা নিয়ে বিবাদ চলে আসছিল। পূর্বের শত্রুতার জের ধরে ঘটনার দিন গত ১১ সেপ্টেম্বর সকালে প্রতিপক্ষ শফিকুল ইসলাম তার লোকজন নিয়ে অতর্কিতভাবে সাইদুর রহমানের বাড়িতে হামলা,মারপিট ও ভাঙচুর করে। এই ঘটনায় সাইদুর রহমান বাদী হয়ে ৭জনকে আসামি করে সাঘাটা থানায় মামলা দায়ের করে। যার মামলা নং ১৩ তারিখ ১২-/১০/২৫। আসামি শফিকুল ইসলাম এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। ইতিপূর্বে একাধিকবার মাদকসহ র‌্যাব তাকে গ্রেপ্তার করেছিল।

জামিনে এসে পুনরায় সে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। মামলা দায়েরের পরেও শফিকুল প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাকে গ্রেফতার না করে বাদীকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে। এদিকে মাদক সম্রাট শফিকুল বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়ায় সাইদুর রহমান জীবনের নিরাপত্তা চেয়ে আদালতে আরেকটি মামলা দায়ের করেছে। অন্যদিকে সুচতুর শফিকুল বাদী সাইদুর রহমান ও তার আত্মীয়-স্বজনের নামে থানায় একটি চাঁদাবাজির অভিযোগ দাখিল করেছে। সাইদুর রহমান বর্তমানে পরিবার-পরিজন নিয়ে পালিয়ে বেড়াচ্ছে।

‘সারাদেশ’ : আরও খবর

» সোনারগাঁয়ে গ্যাস লিকেজ বিস্ফোরণে শিশুসহ আহত ৪

» সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি

» মুন্সীগঞ্জের গজারিয়ায় পৃথক স্থানে অজ্ঞাত নারী ও পুরুষের লাশ উদ্ধার

» মানিকগঞ্জে নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

» সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের অর্ধগলিত দেহ উদ্ধার

» নারায়ণগঞ্জে ‘মোবাইল চার্জার বিস্ফোরণে’ আগুন, শিশুসহ দগ্ধ ৪

» প্রধান শিক্ষকের ভুলে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে শিক্ষার্থীদের

» শ্রীমঙ্গলে ১১ ডিগ্রিতে নামল তাপমাত্রা, স্থবির জনজীবন

» ভোলায় প্রতিবন্ধীদের নিয়ে দুই দিনের প্রশিক্ষণ শুরু

» গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

» গোবিন্দগঞ্জে দাবি বিহীন ৭ হাজার দলিল পুড়িয়ে ধ্বংস

» হাটহাজারীতে বিয়ের বৈঠকে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২

» শিবচরে বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা আক্তার

» সিরাজগঞ্জে পেঁয়াজ ও বেগুনের দাম ঊর্ধ্বমুখী

» কিশোরগঞ্জে বাসের ধাক্কায় আহত শিক্ষকের মৃত্যু

» রোববার ৭ ডিসেম্বর চুয়াডাঙ্গা মুক্ত দিবস

» মানিকগঞ্জে ৭ উপজেলায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত গাছিরা

» হবিগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেল তরুণীর

» কলমাকান্দায় হানাদার মুক্ত দিবস আজ

» শেরপুরে দইয়ের বাজার মন্দা, বিপাকে খামারীরা