রবীন্দ্রনাথ অধিকারী, গোপালগঞ্জ

শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

পাকিস্তানে যুদ্ধ করতে গিয়ে নিহত গোপালগঞ্জের রতন, পরিবারে নেই শোকের ছায়া

image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

পাকিস্তানে যুদ্ধ করতে গিয়ে নিহত গোপালগঞ্জের রতন, পরিবারে নেই শোকের ছায়া

শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫
রবীন্দ্রনাথ অধিকারী, গোপালগঞ্জ

পাকিস্তানের তেহরিক-ই-তালেবানের (টিটিপি) হয়ে যুদ্ধ করতে গিয়ে নিহত তরুণ রতন ঢালীর বাড়ি গোপালগঞ্জে। ওই তরুণ দেড় বছরের বেশি সময় ধরে নিখোঁজ ছিলেন বলে তার পরিবার থেকে দাবি করা হয়েছে। গত বছরের রমজানের পর তার সঙ্গে আর কথা হয়নি পরিবারের কারও। আর ওই তরুণের নিহতের খবর তার বাবা ছাড়া পরিবারের কোনো সদস্য জানেন না।

তবে টিটিপি’র হয়ে যুদ্ধ করে নিহত রতনের পরিবারে শোক থাকলেও তারা তা লুকিয়ে রাখছেন এই ভেবে যে?তাদের সন্তান কোনো ভালো কাজের জন্য জীবন দেয়নি। যারা তাকে এ কাজের সঙ্গে জড়িয়েছে, তাদের বিচারের দাবি জানিয়েছে পরিবারটি। গোপালগঞ্জ জেলার মকুসুদপুর ?উপজেলার হরিশ্চর গ্রামের বাসিন্দা আনোয়ার ঢালী স্ত্রী আর এক মেয়েকে নিয়ে একটি টিনের ঘরে বসবাস করেন। আনোয়ার ঢালীর ৪ সন্তানের মধ্যে দ্বিতীয় সন্তান রতন ঢালী। রতন ঢাকার খিলগাঁওয়ের একটি মেডিকেল সেন্টারে কাজ করতো। আর বাবা আনোয়ার ঢালী ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। এরপর বাবা আনোয়ার ঢালী স্ত্রীকে নিয়ে মকুসুদপুর চলে আসলেও ছেলে রতন ঢাকা থেকে যান । সর্বশেষ ২০২৪ সালের রমজান শুরুর ৩ দিন আগে ১০ এপ্রিল বাড়িতে আসেন রতন। তারপর থেকে আর যোগাযোগ হয়নি।

মেডিকেল সেন্টারে কাজ করা ফয়সালকে নিয়ে রতন গত বছরের ২৭ মার্চ বেনাপোল বর্ডার দিয়ে ভারতে প্রবেশ করেন। সেখান থেকে তারা অবৈধভাবে আফগানিস্তান হয়ে পাকিস্তানে যান এবং তারা টিটিপিতে যোগ দেন। গত ২৬ সেপ্টেম্বর খাইবার পাখতুনখোয়া প্রদেশে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে ওই তরুণ এবং ফয়সাল হোসেন নামে আরেক বাংলাদেশি নিহত হন। রতন শেষবার তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন ২০২৪ সালের ১০ এপ্রিল। তখন তিনি পরিবারকে জানান, ভারতে আছেন, শিগগিরই দুবাই যাবেন।

নিহত রতনের বাবা আনোয়ার ঢালী বলেন, রতন শেষবার তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন ২০২৪ সালের ১০ এপ্রিল। তখন তিনি পরিবারকে জানান, ভারতে আছেন, শিগগিরই দুবাই যাবেন। এরপর আর রতনের সঙ্গে যোগাযোগ হয়নি পরিবারের। এরপর কয়েকদিন আগে পুলিশ তাদের বাসায় আসলে রতনের নিহত হওয়ার খবর পান তারা। রতন কীভাবে পাকিস্তান গেল আর কীভাবে টিটিপির সঙ্গে যোগ দিলো, তা তারা জানেন না। যারা রতনকে এ কাজের সঙ্গে জড়িত করেছে, তাদের বিচারের দাবি জানান রতনের বাবা আনোয়ার ঢালী।

রতনের মা সেলিনা বেগম বলেন, ২০২৪ সালের রোজার ঈদে (১০ এপ্রিল) শেষবার রতনের সঙ্গে কথা হয়েছিল। তখন রতন বলেছিল, ‘মা, আমি দুবাই যাচ্ছি, এখন দিল্লিতে আছি।’ তখন আমি জানতে চাই, দুবাই যাওয়ার জন্য এত টাকা কীভাবে পেলি। তখন রতন বলে, ‘যেখানে কাজ করছি, তারাই টাকার ব্যবস্থা করে দিয়েছে।’ এরপর আর তার সঙ্গে কথা হয়নি।

প্রসঙ্গত, তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) হয়ে যুদ্ধ করতে গিয়ে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে দেশটির যৌথ নিরাপত্তা বাহিনীর অভিযানে দুই বাংলাদেশি তরুণ নিহত হন। নিহতদের একজন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রতন ঢালী (২৯)। অন্যজন ফয়সাল হোসেন (২২)। বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইন্টেলিজেন্স (সিটিটিসি) ইউনিট বিষয়টি নিশ্চিত করেছে।

‘সারাদেশ’ : আরও খবর

» সোনারগাঁয়ে গ্যাস লিকেজ বিস্ফোরণে শিশুসহ আহত ৪

» সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি

» মুন্সীগঞ্জের গজারিয়ায় পৃথক স্থানে অজ্ঞাত নারী ও পুরুষের লাশ উদ্ধার

» মানিকগঞ্জে নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

» সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের অর্ধগলিত দেহ উদ্ধার

» নারায়ণগঞ্জে ‘মোবাইল চার্জার বিস্ফোরণে’ আগুন, শিশুসহ দগ্ধ ৪

» প্রধান শিক্ষকের ভুলে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে শিক্ষার্থীদের

» শ্রীমঙ্গলে ১১ ডিগ্রিতে নামল তাপমাত্রা, স্থবির জনজীবন

» ভোলায় প্রতিবন্ধীদের নিয়ে দুই দিনের প্রশিক্ষণ শুরু

» গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

» গোবিন্দগঞ্জে দাবি বিহীন ৭ হাজার দলিল পুড়িয়ে ধ্বংস

» হাটহাজারীতে বিয়ের বৈঠকে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২

» শিবচরে বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা আক্তার

» সিরাজগঞ্জে পেঁয়াজ ও বেগুনের দাম ঊর্ধ্বমুখী

» কিশোরগঞ্জে বাসের ধাক্কায় আহত শিক্ষকের মৃত্যু

» রোববার ৭ ডিসেম্বর চুয়াডাঙ্গা মুক্ত দিবস

» মানিকগঞ্জে ৭ উপজেলায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত গাছিরা

» হবিগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেল তরুণীর

» কলমাকান্দায় হানাদার মুক্ত দিবস আজ

» শেরপুরে দইয়ের বাজার মন্দা, বিপাকে খামারীরা