যশোরের কেশবপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় একটি বহুতল ভবনের জানালার থাইগ্লাসের কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক গ্লাস শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয় আরও ২ জন। ঘটনাটি গতকাল শনিবার দুপুরে ঘটেছে।
জানা গেছে, কেশবপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার উপজেলার বাউশলা গ্রামের প্রবাসী আনিছুর রহমানের বহুতল ভবনে থাইগ্লাসের জানালার কাজ করছিল ৪/৫ জন শ্রমিক। কাজ করার এক পর্যায়ে অসাবধানতাবশত: পাশর্^বর্তী মনিরামপুর উপজেলার খানপুর গ্রামের থাইগ্লাস শ্রমিক তুহিন হোসেন (৪০) বিদ্যুৎ স্পৃষ্ট হয়। তাকে উদ্ধর করতে গেলে মারাত্বক আহত হয় সাইদ (৪২)ও সিয়াম (২৫)। খবর পেয়ে ফায়ারসার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা নিহত তুহিন হোসেনের মরদেহ উদ্ধারসহ গুরুতর আহতদের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কে ভর্তি করে।
সারাদেশ: চিকিৎসক সংকটে চালুহয়নি ডেন্টাল মেশিন