প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

সোমবার, ১০ নভেম্বর ২০২৫

সীতাকুণ্ডে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যা

সীতাকুণ্ডে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যা

সোমবার, ১০ নভেম্বর ২০২৫
প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে বেলাল হোসেন (৩০) নামক এক মানসিক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শনিবার গভীর রাতে সৈয়দপুর ইউনিয়নের মিরেরহাট বাজারে এ ঘটনা ঘটে। নিহত বেলাল মিরেরহাট এলাকার জয়নাল উকিলের বাড়ির আবুল কালামের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, বেলাল মানসিক ভারসাম্যহীন ছিলেন। সে বাজারে রাতে জেগে থাকতেন। তার কারনে চোর-ডাকাত সুবিধা করতে পারত না। ভোরে স্থানীয় লোকজন বাজারের দক্ষিন পাশে ফ্লোরে রক্তাক্ত কম্বল মোড়ানো অবস্থায় বেলালের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে প্রেরন করেন। বেলালের ফুফাতো ভাই মো: জাহাঙ্গীর বলেন, বেলালের থাকা-খাওয়া-ঘুমানো সব এই বাজারে। সবাইকে তাকে চিনত। তার কোন শত্রু ছিল না। ঘুমন্ত অবস্থায় বেলালকে গাছ দিয়ে পিঠিয়ে আঘাত করা হয়। গাছের আঘাতে তার মাথা রক্তাক্ত হয়ে যায়। গাছ দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে খুনিরা পালিয়ে যায়।

বাজার পরিচালনা কমিটির সভাপতি জামশেদ আলম বলেন, বাজারে থাকার কারনে চোর, ডাকাত ও মাদকসেবীর কাছে সে শত্রুতে পরিনত হয়েছিল। নৈশ প্রহরীর পাশাপাশি সে বাজারে ঘুরে ঘুরে চিৎকার করে পাহারা দিত। যার কারনে তাকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়। হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন, বেলাল মানসিক ভারসাম্যহীন ছিলেন। ধারনা করছি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আসামীদের দ্রুত গ্রেফতারে করা হবে।

‘সারাদেশ’ : আরও খবর

» সোনারগাঁয়ে গ্যাস লিকেজ বিস্ফোরণে শিশুসহ আহত ৪

» সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি

» মুন্সীগঞ্জের গজারিয়ায় পৃথক স্থানে অজ্ঞাত নারী ও পুরুষের লাশ উদ্ধার

» মানিকগঞ্জে নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

» সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের অর্ধগলিত দেহ উদ্ধার

» নারায়ণগঞ্জে ‘মোবাইল চার্জার বিস্ফোরণে’ আগুন, শিশুসহ দগ্ধ ৪

» প্রধান শিক্ষকের ভুলে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে শিক্ষার্থীদের

» শ্রীমঙ্গলে ১১ ডিগ্রিতে নামল তাপমাত্রা, স্থবির জনজীবন

» ভোলায় প্রতিবন্ধীদের নিয়ে দুই দিনের প্রশিক্ষণ শুরু

» গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

» গোবিন্দগঞ্জে দাবি বিহীন ৭ হাজার দলিল পুড়িয়ে ধ্বংস

» হাটহাজারীতে বিয়ের বৈঠকে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২

» শিবচরে বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা আক্তার

» সিরাজগঞ্জে পেঁয়াজ ও বেগুনের দাম ঊর্ধ্বমুখী

» কিশোরগঞ্জে বাসের ধাক্কায় আহত শিক্ষকের মৃত্যু

» রোববার ৭ ডিসেম্বর চুয়াডাঙ্গা মুক্ত দিবস

» মানিকগঞ্জে ৭ উপজেলায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত গাছিরা

» হবিগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেল তরুণীর

» কলমাকান্দায় হানাদার মুক্ত দিবস আজ

» শেরপুরে দইয়ের বাজার মন্দা, বিপাকে খামারীরা