সংবাদ অনলাইন রিপোর্ট

সোমবার, ১০ নভেম্বর ২০২৫

মনোনয়ন বাতিলের দাবিতে টায়ারে আগুন দিতে গিয়ে ছাত্রদল নেতা দগ্ধ

image

মনোনয়ন বাতিলের দাবিতে টায়ারে আগুন দিতে গিয়ে ছাত্রদল নেতা দগ্ধ

সোমবার, ১০ নভেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

রাজশাহীতে বিএনপির মনোনয়ন বিতর্কের জেরে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভের সময় এক ছাত্রদল নেতা দগ্ধ হয়েছেন। সোমবার বিকালে নগরীর চৌদ্দপাই এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।

দগ্ধ ছাত্রদল নেতার নাম শহিদুল ইসলাম। তিনি রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।

শহিদুল ইসলামকে প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টায়ারে আগুন জ্বালানোর সময় আচমকা আগুন শহিদুলের শরীরে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুনে দগ্ধ হয়ে তিনি চিৎকার করতে থাকেন এবং দৌড়াতে থাকেন। পরে সহকর্মীরা এগিয়ে এসে তার গায়ের জামা খুলে আগুন নেভান।

জানা গেছে, শহিদুল ইসলাম বিএনপির সাবেক ভূমি প্রতিমন্ত্রী প্রয়াত কবির হোসেনের ছেলে নাসির হোসেন অস্থিরের সমর্থক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে নাসির হোসেন অস্থিরকে বিএনপি মনোনয়ন না দেওয়ায় বিক্ষোভে অংশ নেয় তার অনুসারীরা।

এ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলন।

বিক্ষোভে অংশ নেওয়া যুবদল কর্মী সাইদুর রহমান বলেন, নাসির হোসেন অস্থির দীর্ঘদিন ধরে আসনটিতে দলের জন্য কাজ করছেন। অতীতের সব আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় ছিলেন। তাই যোগ্য ব্যক্তিকে বাদ দিয়ে অন্যকে মনোনয়ন দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

মনোনয়ন বঞ্চিত নাসির হোসেন অস্থির বলেন, “আসনটিতে মনোনয়ন পেতে দীর্ঘদিন ধরে কাজ করেছি। দল মনোনয়ন না দেওয়ায় আমার সমর্থকরা বিক্ষোভ করেছে। এ সময় টায়ারে আগুন দিতে গিয়ে শহিদুলের শরীরে আগুন ধরে যায়। পরে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।”

‘সারাদেশ’ : আরও খবর

» সোনারগাঁয়ে গ্যাস লিকেজ বিস্ফোরণে শিশুসহ আহত ৪

» সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি

» মুন্সীগঞ্জের গজারিয়ায় পৃথক স্থানে অজ্ঞাত নারী ও পুরুষের লাশ উদ্ধার

» মানিকগঞ্জে নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

» সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের অর্ধগলিত দেহ উদ্ধার

» নারায়ণগঞ্জে ‘মোবাইল চার্জার বিস্ফোরণে’ আগুন, শিশুসহ দগ্ধ ৪

» প্রধান শিক্ষকের ভুলে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে শিক্ষার্থীদের

» শ্রীমঙ্গলে ১১ ডিগ্রিতে নামল তাপমাত্রা, স্থবির জনজীবন

» ভোলায় প্রতিবন্ধীদের নিয়ে দুই দিনের প্রশিক্ষণ শুরু

» গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

» গোবিন্দগঞ্জে দাবি বিহীন ৭ হাজার দলিল পুড়িয়ে ধ্বংস

» হাটহাজারীতে বিয়ের বৈঠকে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২

» শিবচরে বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা আক্তার

» সিরাজগঞ্জে পেঁয়াজ ও বেগুনের দাম ঊর্ধ্বমুখী

» কিশোরগঞ্জে বাসের ধাক্কায় আহত শিক্ষকের মৃত্যু

» রোববার ৭ ডিসেম্বর চুয়াডাঙ্গা মুক্ত দিবস

» মানিকগঞ্জে ৭ উপজেলায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত গাছিরা

» হবিগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেল তরুণীর

» কলমাকান্দায় হানাদার মুক্ত দিবস আজ

» শেরপুরে দইয়ের বাজার মন্দা, বিপাকে খামারীরা