গতকাল সোমবার দুপুরে ২০২৫-২৬ অর্থ বছরে উপজেলা কৃষি বিভাগের প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-১১ শত জন, গম-৩৪০ জন, পেয়াজ-২০ জন, সয়াবিন-৪০ জন সহ মোট ১ হাজার ৩ শত জনের মাঝে বীজ ও রসায়নিক সার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় । উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মীর হাসান আল বান্নার সভাপতিত্বে উক্ত বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: ইমরানুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার আ.ন.ম শিবলী সাদিক, উপজলা আনসার ভিডিপি অফিসার মো: সাইফুল ইসলাম, এসএপিপিও, উপসহকারি কৃষি কর্মকর্তা বৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
অর্থ-বাণিজ্য: ডিজিটাল পেমেন্ট সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক
অর্থ-বাণিজ্য: ডিসেম্বরের ৯ দিনেই এসেছে ১১৬ কোটি ডলার রেমিট্যান্স
অর্থ-বাণিজ্য: যুক্তরাষ্ট্রে ব্যাগ রপ্তানি শুরু করল আরএফএল