image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

রাণীনগরে গোয়াল ঘরের তালা কেটে গরু চুরি

মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
প্রতিনিধি, রাণীনগর (নওগাঁ)

নওগাঁর রাণীনগরে বাড়ির গোয়াল ঘরের তালা কেটে ৫টি গরু চুরির ঘটনা ঘটেছে। গত রোববার দিনগত রাতে উপজেলার একডালা গ্রামের লুৎফর রহমানের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল সোমবার রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

গরুর মালিক লুৎফর রহমান জানান, গত রোববার সন্ধ্যায় বাড়ি সংলগ্ন গোয়াল ঘরে তার এবং ভাই-ভাতিজার সহ মোট ৭টি গরু প্রতিদিনের ন্যায় গোয়াল ঘরে তুলে তালা দিয়ে রাখি। সোমবার ফজরের নামাজ শেষে গোয়াল ঘরে গিয়ে দেখতে পান তালা কেটে ৭টির মধ্যে ৫টি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। ৫টি গরুর আনুমানিক মূল্য প্রায় তিন লক্ষাধিক টাকা। এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি