প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

বুধবার, ১২ নভেম্বর ২০২৫

মহেশপুর সীমান্তে ১০ মাসে ২ হাজার ৮৭৩ জন আটক

মহেশপুর সীমান্তে ১০ মাসে ২ হাজার ৮৭৩ জন আটক

বুধবার, ১২ নভেম্বর ২০২৫
প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধভাবে সীমান্ত অতিক্রম, মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে গত ১০ মাসে ব্যাপক অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)এর মহেশপুর ৫৮ ব্যাটালিয়ন। জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সময়ে নারী, পুরুষ ও শিশুসহ মোট ২ হাজার ৮৭৩ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে মানবপাচারকারী দালাল, হত্যা ও অস্ত্র মামলার আসামি এবং ভারতীয় নাগরিকও রয়েছে। বিজিবির তথ্য অনুযায়ী, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১,২৫৭ জন এবং বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করার সময় ১,৫৬১ জনকে আটক করা হয়। এ সময় প্রায় ৩৬ কোটি ৮২ লাখ টাকার বিভিন্ন ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য যেমন ফেনসিডিল, মদ, গাঁজা, ইয়াবা, যৌন উত্তেজক ওষুধ ও স্বর্ণের বার জব্দ করা হয়েছে। বিজিবি জানায়, সীমান্তঘেঁষা মহেশপুর উপজেলার বেশ কিছু এলাকায় কাঁটাতারের অনুপস্থিতি এবং ইছামতি নদীপথের সহজ যোগাযোগের সুযোগ কাজে লাগিয়ে একটি সক্রিয় পাচার চক্র দীর্ঘদিন ধরে মানবপাচার ও অবৈধ পণ্য পরিবহনে জড়িত।

তবে সম্প্রতি বিজিবি টহল ও নজরদারি বাড়ানোয় এসব কর্মকাণ্ডে কিছুটা নিয়ন্ত্রণ এসেছে।আটক ব্যক্তিদের বিরুদ্ধে মানবপাচার, বিদেশি নাগরিক আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও চোরাচালান দমনে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ৫৮ বিজিবি ব্যাটালিয়নের কর্মকর্তারা।

‘সারাদেশ’ : আরও খবর

» সোনারগাঁয়ে গ্যাস লিকেজ বিস্ফোরণে শিশুসহ আহত ৪

» সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি

» মুন্সীগঞ্জের গজারিয়ায় পৃথক স্থানে অজ্ঞাত নারী ও পুরুষের লাশ উদ্ধার

» মানিকগঞ্জে নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

» সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের অর্ধগলিত দেহ উদ্ধার

» নারায়ণগঞ্জে ‘মোবাইল চার্জার বিস্ফোরণে’ আগুন, শিশুসহ দগ্ধ ৪

» প্রধান শিক্ষকের ভুলে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে শিক্ষার্থীদের

» শ্রীমঙ্গলে ১১ ডিগ্রিতে নামল তাপমাত্রা, স্থবির জনজীবন

» ভোলায় প্রতিবন্ধীদের নিয়ে দুই দিনের প্রশিক্ষণ শুরু

» গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

» গোবিন্দগঞ্জে দাবি বিহীন ৭ হাজার দলিল পুড়িয়ে ধ্বংস

» হাটহাজারীতে বিয়ের বৈঠকে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২

» শিবচরে বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা আক্তার

» সিরাজগঞ্জে পেঁয়াজ ও বেগুনের দাম ঊর্ধ্বমুখী

» কিশোরগঞ্জে বাসের ধাক্কায় আহত শিক্ষকের মৃত্যু

» রোববার ৭ ডিসেম্বর চুয়াডাঙ্গা মুক্ত দিবস

» মানিকগঞ্জে ৭ উপজেলায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত গাছিরা

» হবিগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেল তরুণীর

» কলমাকান্দায় হানাদার মুক্ত দিবস আজ

» শেরপুরে দইয়ের বাজার মন্দা, বিপাকে খামারীরা