প্রতিনিধি, শেরপুর (বগুড়া)

বুধবার, ১২ নভেম্বর ২০২৫

শেরপুরে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ৬

image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

শেরপুরে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ৬

বুধবার, ১২ নভেম্বর ২০২৫
প্রতিনিধি, শেরপুর (বগুড়া)

বগুড়ার শেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় নারীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা হলেন-চাঁন মিয়া (২৭), আতিক (২৩), আলম (৪২), নাজমিন (২৪), আসমানি (২৫) ও আজমিনা (২২)। গত সোমবার দিবাগত রাত ৮টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের খাঁগা গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার বিকালে বায়েজিদ (১৩) নামের এক শিশু তার সহপাঠীদের নিয়ে মাঠে ফুটবল খেলছিল। খেলার সময় বলটি পাশের জমির মধ্যে যায়। এসময় একই গ্রামের হালিম নামের এক ব্যক্তি ওই জমিতে পাখি শিকার করছিল। বলটি সেখানে যাওয়ায় পাখি উড়ে গেলে হালিম শিশু বায়েজিদকে মারধর করে। মারধরের ঘটনায় বায়েজিদের মা হালিমের পরিবারের কাছে বিচার চাইতে গেলে উভয়পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। পরবর্তিতে একই গ্রামের কাউসার আলী, আবু বক্কার, আবু তাহের ও হালিমা বিবি বায়েজিদদের বাড়িতে অতর্কিত হামলা চালালে ছয়জন গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় নাজমিন ও আসমানিকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ

জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দীন বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

‘সারাদেশ’ : আরও খবর

» সোনারগাঁয়ে গ্যাস লিকেজ বিস্ফোরণে শিশুসহ আহত ৪

» সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি

» মুন্সীগঞ্জের গজারিয়ায় পৃথক স্থানে অজ্ঞাত নারী ও পুরুষের লাশ উদ্ধার

» মানিকগঞ্জে নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

» সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের অর্ধগলিত দেহ উদ্ধার

» নারায়ণগঞ্জে ‘মোবাইল চার্জার বিস্ফোরণে’ আগুন, শিশুসহ দগ্ধ ৪

» প্রধান শিক্ষকের ভুলে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে শিক্ষার্থীদের

» শ্রীমঙ্গলে ১১ ডিগ্রিতে নামল তাপমাত্রা, স্থবির জনজীবন

» ভোলায় প্রতিবন্ধীদের নিয়ে দুই দিনের প্রশিক্ষণ শুরু

» গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

» গোবিন্দগঞ্জে দাবি বিহীন ৭ হাজার দলিল পুড়িয়ে ধ্বংস

» হাটহাজারীতে বিয়ের বৈঠকে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২

» শিবচরে বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা আক্তার

» সিরাজগঞ্জে পেঁয়াজ ও বেগুনের দাম ঊর্ধ্বমুখী

» কিশোরগঞ্জে বাসের ধাক্কায় আহত শিক্ষকের মৃত্যু

» রোববার ৭ ডিসেম্বর চুয়াডাঙ্গা মুক্ত দিবস

» মানিকগঞ্জে ৭ উপজেলায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত গাছিরা

» হবিগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেল তরুণীর

» কলমাকান্দায় হানাদার মুক্ত দিবস আজ

» শেরপুরে দইয়ের বাজার মন্দা, বিপাকে খামারীরা