প্রতিনিধি, রায়গঞ্জ (সিরাজগঞ্জ)

বুধবার, ১২ নভেম্বর ২০২৫

রায়গঞ্জে ফুলজোড় নদী থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার

image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

রায়গঞ্জে ফুলজোড় নদী থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার

বুধবার, ১২ নভেম্বর ২০২৫
প্রতিনিধি, রায়গঞ্জ (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জের রায়গঞ্জর ফুলজোড় নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় আব্দুল লতিফ (৪৫) ওরফে খতিব নামের এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে সলঙ্গা থানা পুলিশ। নিহত লতিফ উপজেলার নলকা ইউনিয়নের চর ফরিদপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, লতিফ দীর্ঘদিন ধরে গরু ব্যবসার সাথে জড়িত ছিলেন। গত রোববার রাতে নিখোঁজ হন তিনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাননি। বুধবার ভোরে স্থানীয়রা ফুলজোড় নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ ফুলজোড় নদী থেকে মরদেহটি উদ্ধার করেন।

সলঙ্গা থানার (ওসি তদন্ত) মনোজিৎ কুমার নন্দী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। মরদেহ হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে। তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

» সোনারগাঁয়ে গ্যাস লিকেজ বিস্ফোরণে শিশুসহ আহত ৪

» সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি

» মুন্সীগঞ্জের গজারিয়ায় পৃথক স্থানে অজ্ঞাত নারী ও পুরুষের লাশ উদ্ধার

» মানিকগঞ্জে নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

» সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের অর্ধগলিত দেহ উদ্ধার

» নারায়ণগঞ্জে ‘মোবাইল চার্জার বিস্ফোরণে’ আগুন, শিশুসহ দগ্ধ ৪

» প্রধান শিক্ষকের ভুলে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে শিক্ষার্থীদের

» শ্রীমঙ্গলে ১১ ডিগ্রিতে নামল তাপমাত্রা, স্থবির জনজীবন

» ভোলায় প্রতিবন্ধীদের নিয়ে দুই দিনের প্রশিক্ষণ শুরু

» গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

» গোবিন্দগঞ্জে দাবি বিহীন ৭ হাজার দলিল পুড়িয়ে ধ্বংস

» হাটহাজারীতে বিয়ের বৈঠকে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২

» শিবচরে বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা আক্তার

» সিরাজগঞ্জে পেঁয়াজ ও বেগুনের দাম ঊর্ধ্বমুখী

» কিশোরগঞ্জে বাসের ধাক্কায় আহত শিক্ষকের মৃত্যু

» রোববার ৭ ডিসেম্বর চুয়াডাঙ্গা মুক্ত দিবস

» মানিকগঞ্জে ৭ উপজেলায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত গাছিরা

» হবিগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেল তরুণীর

» কলমাকান্দায় হানাদার মুক্ত দিবস আজ

» শেরপুরে দইয়ের বাজার মন্দা, বিপাকে খামারীরা