প্রতিনিধি, তেঁতুলিয়া (পঞ্চগড়)

বুধবার, ১২ নভেম্বর ২০২৫

তেঁতুলিয়ার তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস

image
তেঁতুলিয়া (পঞ্চগড়) : শীতে কাবু তেঁতুলিয়ার জনপদ -সংবাদ

তেঁতুলিয়ার তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস

বুধবার, ১২ নভেম্বর ২০২৫
প্রতিনিধি, তেঁতুলিয়া (পঞ্চগড়)

দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে তেঁতুলিয়া উত্তর-পশ্চিম থেকে বয়ে আসা পাহাড়ি হিমেল হাওয়ার সঙ্গে শীতের আমেজ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে, যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

ভোরের দিকে ঘন কুয়াশায় ঢেকে ছিল পুরো এলাকা। গাছপালা, ঘাস ও ফসলের পাতায় ঝরে পড়েছে শিশিরবিন্দু। তবে সকাল গড়াতেই সূর্যের আলোয় আলোকিত হয়ে ওঠে পঞ্চগড়ের আকাশ। দিনের বেলায় তাপমাত্রা বেড়ে দাঁড়ায় প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াসে, কিন্তু সকাল ও রাতের ঠান্ডা বাতাসে শীতের উপস্থিতি স্পষ্টভাবে অনুভূত হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, সকাল ৯টায় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ। দিন দিন তাপমাত্রার তারতম্যে শীতের তীব্রতা বাড়বে বলেও জানান তিনি।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত জেলায় তাপমাত্রা ধীরে ধীরে আরও কমে আসবে। ফলে শীতের তীব্রতা আগামী দিনগুলোতে বাড়বে বলে পূর্বাভাস দিয়েছেন কর্মকর্তারা।

‘সারাদেশ’ : আরও খবর

» সোনারগাঁয়ে গ্যাস লিকেজ বিস্ফোরণে শিশুসহ আহত ৪

» সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি

» মুন্সীগঞ্জের গজারিয়ায় পৃথক স্থানে অজ্ঞাত নারী ও পুরুষের লাশ উদ্ধার

» মানিকগঞ্জে নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

» সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের অর্ধগলিত দেহ উদ্ধার

» নারায়ণগঞ্জে ‘মোবাইল চার্জার বিস্ফোরণে’ আগুন, শিশুসহ দগ্ধ ৪

» প্রধান শিক্ষকের ভুলে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে শিক্ষার্থীদের

» শ্রীমঙ্গলে ১১ ডিগ্রিতে নামল তাপমাত্রা, স্থবির জনজীবন

» ভোলায় প্রতিবন্ধীদের নিয়ে দুই দিনের প্রশিক্ষণ শুরু

» গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

» গোবিন্দগঞ্জে দাবি বিহীন ৭ হাজার দলিল পুড়িয়ে ধ্বংস

» হাটহাজারীতে বিয়ের বৈঠকে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২

» শিবচরে বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা আক্তার

» সিরাজগঞ্জে পেঁয়াজ ও বেগুনের দাম ঊর্ধ্বমুখী

» কিশোরগঞ্জে বাসের ধাক্কায় আহত শিক্ষকের মৃত্যু

» রোববার ৭ ডিসেম্বর চুয়াডাঙ্গা মুক্ত দিবস

» মানিকগঞ্জে ৭ উপজেলায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত গাছিরা

» হবিগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেল তরুণীর

» কলমাকান্দায় হানাদার মুক্ত দিবস আজ

» শেরপুরে দইয়ের বাজার মন্দা, বিপাকে খামারীরা