প্রতিনিধি, শেরপুর (বগুড়া)

বুধবার, ১২ নভেম্বর ২০২৫

শেরপুরে গৃহবধূকে ধর্ষণ, গ্রেপ্তার ১

image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

শেরপুরে গৃহবধূকে ধর্ষণ, গ্রেপ্তার ১

বুধবার, ১২ নভেম্বর ২০২৫
প্রতিনিধি, শেরপুর (বগুড়া)

বগুড়ার শেরপুরে অর্ধনগ্ন ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক টাইলস মিস্ত্রিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সুলতান বাদশা (৩৩)। তিনি শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের চকমুকুন্দ গ্রামের আসাদুলের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের জোড়খালী গ্রামের গৃহবধূর বাড়িতে টাইলসের কাজ করার সময় অভিযুক্ত সুলতান বাদশার সঙ্গে তার পরিচয় হয়। সেই সূত্র ধরে কৌশলে তিনি গৃহবধূর মোবাইল থেকে অর্ধনগ্ন ভিডিও নিজের ফোনে স্থানান্তর করেন। এরপর তিনি ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীকে দীর্ঘদিন ধরে ভয়ভীতি প্রদর্শন করছিলেন। গত ১৪ সেপ্টেম্বর দুপুরে উপজেলার খন্দকারটোলা গ্রামের তাকওয়া মসজিদের পাশের এক ভাড়া বাসায় নিয়ে গিয়ে ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে বলে মামলায় উল্লেখ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী গত সোমবার (১০ নভেম্বর) রাতে শেরপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় সহযোগী হিসেবে ধুনট উপজেলার জোড়খালী গ্রামের আব্দুল হামিদের ছেলে লিমনকেও আসামি করা হয়েছে।

শেরপুর থানার এসআই জাহিদ বলেন, মামলার প্রধান আসামি সুলতান বাদশাকে গ্রেপ্তার করে গতকাল মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার পর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

‘সারাদেশ’ : আরও খবর

» সোনারগাঁয়ে গ্যাস লিকেজ বিস্ফোরণে শিশুসহ আহত ৪

» সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি

» মুন্সীগঞ্জের গজারিয়ায় পৃথক স্থানে অজ্ঞাত নারী ও পুরুষের লাশ উদ্ধার

» মানিকগঞ্জে নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

» সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের অর্ধগলিত দেহ উদ্ধার

» নারায়ণগঞ্জে ‘মোবাইল চার্জার বিস্ফোরণে’ আগুন, শিশুসহ দগ্ধ ৪

» প্রধান শিক্ষকের ভুলে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে শিক্ষার্থীদের

» শ্রীমঙ্গলে ১১ ডিগ্রিতে নামল তাপমাত্রা, স্থবির জনজীবন

» ভোলায় প্রতিবন্ধীদের নিয়ে দুই দিনের প্রশিক্ষণ শুরু

» গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

» গোবিন্দগঞ্জে দাবি বিহীন ৭ হাজার দলিল পুড়িয়ে ধ্বংস

» হাটহাজারীতে বিয়ের বৈঠকে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২

» শিবচরে বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা আক্তার

» সিরাজগঞ্জে পেঁয়াজ ও বেগুনের দাম ঊর্ধ্বমুখী

» কিশোরগঞ্জে বাসের ধাক্কায় আহত শিক্ষকের মৃত্যু

» রোববার ৭ ডিসেম্বর চুয়াডাঙ্গা মুক্ত দিবস

» মানিকগঞ্জে ৭ উপজেলায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত গাছিরা

» হবিগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেল তরুণীর

» কলমাকান্দায় হানাদার মুক্ত দিবস আজ

» শেরপুরে দইয়ের বাজার মন্দা, বিপাকে খামারীরা