প্রতিনিধি, রাণীনগর (নওগাঁ)

বুধবার, ১২ নভেম্বর ২০২৫

রাণীনগরে আশ্রমে আগুন

৫ দিনেও জড়িতদের শনাক্ত করতে পারেনি পুলিশ!

রাণীনগরে আশ্রমে আগুন

৫ দিনেও জড়িতদের শনাক্ত করতে পারেনি পুলিশ!

বুধবার, ১২ নভেম্বর ২০২৫
প্রতিনিধি, রাণীনগর (নওগাঁ)

নওগাঁর রাণীনগরে পাঠদানের একটি আশ্রম আগুনে ভস্মিভূত হয়েছে। দুর্বৃত্তের দেওয়া আগুনে আশ্রমের ঘরে থাকা অনেক বইপত্র, বৈদ্যুতিক ফ্যান, ট্রিন ও কাঠের তৈরি বিভিন্ন জিনিসপত্র পুরে গেছে। গত শনিবার এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে উপজেলার হরিপুর গ্রামে। এ ঘটনায় আশ্রমের পক্ষ থেকে ওই গ্রামের অনন্ত কুমার নামে এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার ৫ দিন অতিবাহিত হলেও জড়িতদের শনাক্ত করতে পারেনি রাণীনগর থানা পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হরিপুর গ্রামে একটি আশ্রমের ঘর রয়েছে। আশ্রমটি গোঁসাই ঠাকুরের আশ্রম নামে পরিচিত। সেখানে গীতা পাঠদানসহ প্রাইভেট পড়ানো এবং ধর্মীয় অনুষ্ঠান হয়ে থাকে। গত শনিবার বিকালে গ্রামের অনন্ত কুমার আশ্রমে শিক্ষার্থীদের পাঠদান শেষে আশ্রমের ঘরে তালা দিয়ে বাড়িতে চলে যান। রাত আনুমানিক ৮টার দিকে কে বা কাহারা আশ্রমের ঘরে আগুন লাগিয়ে দেয়। আগুনে আশ্রমের ঘরে থাকা অনেক বইপত্র, ফ্যান, ট্রিন ও কাঠের তৈরি বিভিন্ন জিনিসপত্র পুরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

অনন্ত কুমার জানান, আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথে আমরা ছুটে গিয়ে গ্রামের লোকজনসহ আগুন নিয়ন্ত্রণে আনি। ততক্ষণে আশ্রমের ঘরে থাকা সবকিছু পুরে যায়। এ ঘটনায় আমি বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। কিন্তু ঘটনার ৫দিনেও জড়িতদের শনাক্ত করতে পারেনি পুলিশ। দ্রুত তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান তিনি।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, অগ্নিকান্ডের ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

‘সারাদেশ’ : আরও খবর

» সোনারগাঁয়ে গ্যাস লিকেজ বিস্ফোরণে শিশুসহ আহত ৪

» সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি

» মুন্সীগঞ্জের গজারিয়ায় পৃথক স্থানে অজ্ঞাত নারী ও পুরুষের লাশ উদ্ধার

» মানিকগঞ্জে নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

» সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের অর্ধগলিত দেহ উদ্ধার

» নারায়ণগঞ্জে ‘মোবাইল চার্জার বিস্ফোরণে’ আগুন, শিশুসহ দগ্ধ ৪

» প্রধান শিক্ষকের ভুলে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে শিক্ষার্থীদের

» শ্রীমঙ্গলে ১১ ডিগ্রিতে নামল তাপমাত্রা, স্থবির জনজীবন

» ভোলায় প্রতিবন্ধীদের নিয়ে দুই দিনের প্রশিক্ষণ শুরু

» গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

» গোবিন্দগঞ্জে দাবি বিহীন ৭ হাজার দলিল পুড়িয়ে ধ্বংস

» হাটহাজারীতে বিয়ের বৈঠকে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২

» শিবচরে বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা আক্তার

» সিরাজগঞ্জে পেঁয়াজ ও বেগুনের দাম ঊর্ধ্বমুখী

» কিশোরগঞ্জে বাসের ধাক্কায় আহত শিক্ষকের মৃত্যু

» রোববার ৭ ডিসেম্বর চুয়াডাঙ্গা মুক্ত দিবস

» মানিকগঞ্জে ৭ উপজেলায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত গাছিরা

» হবিগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেল তরুণীর

» কলমাকান্দায় হানাদার মুক্ত দিবস আজ

» শেরপুরে দইয়ের বাজার মন্দা, বিপাকে খামারীরা