সংবাদ অনলাইন রিপোর্ট

বুধবার, ১২ নভেম্বর ২০২৫

গাজীপুরের নিসর্গ রিসোর্টে পেট্রলবোমা সদৃশ বস্তু নিক্ষেপ, উদ্ধার পুলিশের

image

গাজীপুরের নিসর্গ রিসোর্টে পেট্রলবোমা সদৃশ বস্তু নিক্ষেপ, উদ্ধার পুলিশের

বুধবার, ১২ নভেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের কুচলিবাড়ি এলাকায় অবস্থিত গ্রামীণ টেলিকোম ট্রাস্টের নিসর্গ রিসোর্টে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা পেট্রলবোমা সদৃশ দুটি বস্তু নিক্ষেপ করেছে। পরে সেগুলো উদ্ধার করে পুলিশ।

বুধবার ভোর আনুমানিক পাঁচটার দিকে রিসোর্টটিতে এ ঘটনা ঘটেছে। গ্রামীণ টেলিকোম ট্রাস্টের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা ট্রাস্টি হলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ভোরে নিসর্গ রিসোর্টে পেট্রলবোমাসদৃশ দুটি বস্তু দেখতে পান নিরাপত্তাকর্মীরা। তারা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে কাচের বোতল দুটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা বাইরে থেকে বোতলগুলো ভেতরে নিক্ষেপ করে পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দিন বলেন, বোতল দুটির ভেতরে কেরোসিন–জাতীয় তরল পদার্থ ছিল। দুর্বৃত্তরা সেগুলো রিসোর্টে নিক্ষেপ করলেও বিস্ফোরিত হয়নি। ফলে কোনো ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

প্রায় পাঁচ মাস আগেও নিসর্গ রিসোর্টে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছিল। গত ২৬ মে মধ্যরাতে নিসর্গ রিসোর্টের ভেতরে পেট্রলবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তখন পরপর দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। একপর্যায়ে আগুন ধরে গেলে তাৎক্ষণিকভাবে তা নিভিয়ে ফেলেন কর্তব্যরত আনসার সদস্যরা। ওই ঘটনায় রিসোর্টটির ডিউটি অফিসার অবসরপ্রাপ্ত সেনাসদস্য আবদুল ওয়াদুদ বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, আগে হামলার ঘটনায় করা মামলাটি এখনো তদন্তাধীন। সেই সঙ্গে সাম্প্রতিক হামলার ঘটনাটিও তদন্তের আওতায় আনা হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

» সোনারগাঁয়ে গ্যাস লিকেজ বিস্ফোরণে শিশুসহ আহত ৪

» সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি

» মুন্সীগঞ্জের গজারিয়ায় পৃথক স্থানে অজ্ঞাত নারী ও পুরুষের লাশ উদ্ধার

» মানিকগঞ্জে নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

» সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের অর্ধগলিত দেহ উদ্ধার

» নারায়ণগঞ্জে ‘মোবাইল চার্জার বিস্ফোরণে’ আগুন, শিশুসহ দগ্ধ ৪

» প্রধান শিক্ষকের ভুলে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে শিক্ষার্থীদের

» শ্রীমঙ্গলে ১১ ডিগ্রিতে নামল তাপমাত্রা, স্থবির জনজীবন

» ভোলায় প্রতিবন্ধীদের নিয়ে দুই দিনের প্রশিক্ষণ শুরু

» গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

» গোবিন্দগঞ্জে দাবি বিহীন ৭ হাজার দলিল পুড়িয়ে ধ্বংস

» হাটহাজারীতে বিয়ের বৈঠকে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২

» শিবচরে বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা আক্তার

» সিরাজগঞ্জে পেঁয়াজ ও বেগুনের দাম ঊর্ধ্বমুখী

» কিশোরগঞ্জে বাসের ধাক্কায় আহত শিক্ষকের মৃত্যু

» রোববার ৭ ডিসেম্বর চুয়াডাঙ্গা মুক্ত দিবস

» মানিকগঞ্জে ৭ উপজেলায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত গাছিরা

» হবিগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেল তরুণীর

» কলমাকান্দায় হানাদার মুক্ত দিবস আজ

» শেরপুরে দইয়ের বাজার মন্দা, বিপাকে খামারীরা