প্রতিনিধি, গোপালগঞ্জ

বুধবার, ১২ নভেম্বর ২০২৫

গোপালগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা, চড়-থাপ্পড় দিয়েই ‘মীমাংসা’ করলেন মাতবররা

image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

গোপালগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা, চড়-থাপ্পড় দিয়েই ‘মীমাংসা’ করলেন মাতবররা

বুধবার, ১২ নভেম্বর ২০২৫
প্রতিনিধি, গোপালগঞ্জ

গোপালগঞ্জে ৫ বছর বয়সী এক মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। ঘটনার পর ওই যুবককে কয়েকটি চড় থাপ্পড় দিয়ে সালিশ মীমাংসা করে দেন স্থানীয় কয়েকজন মাতবর।

বিষয়টি নিয়ে পরিবারের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে টুঙ্গিপাড়ায় উপজেলার পার ঝনঝনিয়া গ্রামে।

শিশুটির বাবা অভিযোগ করে বলেন, ‘প্রতিদিন সন্ধ্যায় পাশের একটি বাড়িতে প্রাইভেট পড়তে যায় আমার মেয়ে। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রাইভেট থেকে আনতে যায় আমার ভাইয়ের ছেলে রহমত (২২)। পথিমধ্যে তাকে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় হঠাৎ করে টর্চ লাইট জ্বালিয়ে বিপ্লব মাতবর নামে এক ব্যক্তি সেখানে গেলে তাকে ফেলে পালিয়ে যায় রহমত। পরে মেয়েটিকে উদ্ধার করে বাড়িতে পাঠিয়ে দেন ওই ব্যক্তি।

বিষয়টি জানাজানি হলে পরদিন গত রোববার সালিশ মীমাংসায় বসেন স্থানীয় কয়েকজন মাতবর। তারা ধর্ষণচেষ্টায় অভিযুক্ত রহমতকে কয়েকটি চড় থাপ্পড় মারেন এবং ভবিষ্যতে যাতে এমন কাজ না করে তার জন্য শাসিয়ে দেয়। রহমতের বাবাকে মাতবররা বলেন, তার ছেলেকে যেন দ্রুত বিয়ে দিয়ে দেন। বিয়ে না দিলে ২০ হাজার টাকা জরিমানা দিতে হবে বলে সালিশ শেষ করে দেয়া হয়। বিষয়টি নিয়ে আর বাড়াবাড়ি না করার জন্যও চাপ দেয়া হয় আমার পরিবারকে।’

থানায় মৌখিকভাবে অভিযোগ করেছেন জানিয়ে তিনি আরও বলেন, ‘এ জঘন্য ঘটনার যদি সুষ্ঠু বিচার না হয়, তাহলে রহমত ভবিষ্যতে এমন ঘটনা আরও ঘটাবে। বাকিরাও উৎসাহ পাবে।’

সালিশে অংশ নেয়া মাতবর রেজাউল করিম ও হানিফ মুন্সি ধর্ষণ চেষ্টার বিষয়টি অস্বীকার করলেও পরে বলেন, ‘ঘটনাটি নিজেদের মধ্যে ঘটেছে। তাই সালিশের মাধ্যমে ওই রহমতকে শাসন করা হয়েছে এবং গ্রাম থেকে তাড়িয়ে দেয়া হয়েছে।

টুঙ্গিপাড়া থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি মৌখিকভাবে শুনেছি। ইতোমধ্যে তদন্তও শুরু হয়েছে। ঘটনার সত্যতা পেলে অভিযুক্ত’র বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করা হবে।’

‘সারাদেশ’ : আরও খবর

» সোনারগাঁয়ে গ্যাস লিকেজ বিস্ফোরণে শিশুসহ আহত ৪

» সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি

» মুন্সীগঞ্জের গজারিয়ায় পৃথক স্থানে অজ্ঞাত নারী ও পুরুষের লাশ উদ্ধার

» মানিকগঞ্জে নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

» সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের অর্ধগলিত দেহ উদ্ধার

» নারায়ণগঞ্জে ‘মোবাইল চার্জার বিস্ফোরণে’ আগুন, শিশুসহ দগ্ধ ৪

» প্রধান শিক্ষকের ভুলে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে শিক্ষার্থীদের

» শ্রীমঙ্গলে ১১ ডিগ্রিতে নামল তাপমাত্রা, স্থবির জনজীবন

» ভোলায় প্রতিবন্ধীদের নিয়ে দুই দিনের প্রশিক্ষণ শুরু

» গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

» গোবিন্দগঞ্জে দাবি বিহীন ৭ হাজার দলিল পুড়িয়ে ধ্বংস

» হাটহাজারীতে বিয়ের বৈঠকে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২

» শিবচরে বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা আক্তার

» সিরাজগঞ্জে পেঁয়াজ ও বেগুনের দাম ঊর্ধ্বমুখী

» কিশোরগঞ্জে বাসের ধাক্কায় আহত শিক্ষকের মৃত্যু

» রোববার ৭ ডিসেম্বর চুয়াডাঙ্গা মুক্ত দিবস

» মানিকগঞ্জে ৭ উপজেলায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত গাছিরা

» হবিগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেল তরুণীর

» কলমাকান্দায় হানাদার মুক্ত দিবস আজ

» শেরপুরে দইয়ের বাজার মন্দা, বিপাকে খামারীরা