image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

কক্সবাজারের হোটেল কক্ষে পর্যটকের মৃতদেহ উদ্ধার

শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার

কক্সবাজারের কলাতলীর একটি আবাসিক হোটেল কক্ষ থেকে সিলেটের এক তরুণ পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে হোটেল ওয়ার্ল্ড বীচের ৫০৬ নম্বর কক্ষ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত তরুণের নাম সৌরভ (সিলেট পৌর এলাকা)। পুলিশ ও বন্ধুরা জানান, তিনি চার বন্ধু নিয়ে ১০ নভেম্বর কক্সবাজারে ঘুরতে আসেন। কলাতলীতে পৌঁছে তাঁরা হোটেলটির উক্ত কক্ষটি ভাড়া নেন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াছ খান বলেন, ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা প্রক্রিয়াধীন। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি