বাগেরহাটে সামাজিক জবাবদিহিতার টুলস বিষয়ক প্রশিক্ষণ

শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
জেলা বার্তা পরিবেশক, (বাগেরহাট)

বাগেরহাটে বেসরকারী সংস্থা উদয়ন-বাংলাদেশ হলরুমে নাগরিক প্রকল্পের আওতায় সামাজিক জবাবদিহিতার টুলস বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে উদয়ন-বাংলাদেশ ও আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট । এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে এ প্রকল্পের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদয়ন বাংলাদেশ এর নির্বাহী পরিচালক ইসরাত জাহান। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সোহেল পারভেজ। এ প্রশিক্ষণে সদর উপজেলার কাড়াপাড়া, ষাটগম্বুজ ইউনিয়ন ও বাগেরহাট সদর উপজেলা নাগরিক প্ল্যাট ফর্মের সদস্যবৃন্দ। অংশগ্রহনকারীদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী, স্বামী পরিত্যক্তা, বিধবা, তালাকপ্রাপ্ত, একানারী, দলিত শ্রেণী ও যুব প্রতিনিধিবৃন্দ।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি