নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট

শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

প্রেমিকাকে ভিডিও কলে রেখে এমসি কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

image

প্রেমিকাকে ভিডিও কলে রেখে এমসি কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট

মোবাইল ফোনে প্রেমিকার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন ফরহাদ হোসেন সৌরভ (২১) নামের সিলেট এমসি কলেজের এক শিক্ষার্থী। কক্সবাজারে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে এ ঘটনাটি ঘটে।

১৩ নভেম্বর বৃহস্পতিবার রাতে কক্সবাজারের কলাতলী এলাকার হোটেল ওয়ার্ল্ড বিচের ৫০৭ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সৌরভ সিলেট নগরীর দক্ষিণ সুরমার মনিপুর এলাকার মোহাম্মদ মতিউর রহমানের ছেলে।

পুলিশ জানিয়েছে, সৌরভসহ পাঁচ বন্ধু সিলেট থেকে কক্সবাজার ঘুরতে আসেন। তারা সবাই সিলেট এমসি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। এ ঘটনার পর বাকি চার বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।

সৌরভের বন্ধু আবির জানান, তারা পাঁচ বন্ধু দুপুরে ওই হোটেলে ওঠেন এবং রাতে কেনাকাটা করতে সৌরভকে কক্ষে রেখে চার বন্ধু বাইরে যান। কিছুক্ষণ পর সৌরভের প্রেমিকা শিপু ফোন দিয়ে জানায়, সৌরভ তাকে ভিডিওকলে রেখে আত্মহত্যা করছে।

আবির আরও বলেন, বিষয়টি শুনে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করলে দেখতে পাই সৌরভ গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে। পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সৌরভকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, গত দুই দিন ধরে সৌরভ ও তার প্রেমিকা শিপুর মধ্যে মনোমালিন্য চলছিল। কথাকাটাকাটির এক পর্যায়ে ভিডিও কলের মধ্যেই সৌরভ আত্মহত্যা করে। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আইনি ব্যবস্থাগ্রহণের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

‘সারাদেশ’ : আরও খবর

» সোনারগাঁয়ে গ্যাস লিকেজ বিস্ফোরণে শিশুসহ আহত ৪

» সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি

» মুন্সীগঞ্জের গজারিয়ায় পৃথক স্থানে অজ্ঞাত নারী ও পুরুষের লাশ উদ্ধার

» মানিকগঞ্জে নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

» সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের অর্ধগলিত দেহ উদ্ধার

» নারায়ণগঞ্জে ‘মোবাইল চার্জার বিস্ফোরণে’ আগুন, শিশুসহ দগ্ধ ৪

» প্রধান শিক্ষকের ভুলে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে শিক্ষার্থীদের

» শ্রীমঙ্গলে ১১ ডিগ্রিতে নামল তাপমাত্রা, স্থবির জনজীবন

» ভোলায় প্রতিবন্ধীদের নিয়ে দুই দিনের প্রশিক্ষণ শুরু

» গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

» গোবিন্দগঞ্জে দাবি বিহীন ৭ হাজার দলিল পুড়িয়ে ধ্বংস

» হাটহাজারীতে বিয়ের বৈঠকে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২

» শিবচরে বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা আক্তার

» সিরাজগঞ্জে পেঁয়াজ ও বেগুনের দাম ঊর্ধ্বমুখী

» কিশোরগঞ্জে বাসের ধাক্কায় আহত শিক্ষকের মৃত্যু

» রোববার ৭ ডিসেম্বর চুয়াডাঙ্গা মুক্ত দিবস

» মানিকগঞ্জে ৭ উপজেলায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত গাছিরা

» হবিগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেল তরুণীর

» কলমাকান্দায় হানাদার মুক্ত দিবস আজ

» শেরপুরে দইয়ের বাজার মন্দা, বিপাকে খামারীরা