প্রতিনিধি, চাঁদপুর

রোববার, ১৬ নভেম্বর ২০২৫

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে সাত প্রতিষ্ঠান ভস্মীভূত

image
চাঁদপুর : ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে আগুনে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান -সংবাদ

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে সাত প্রতিষ্ঠান ভস্মীভূত

রোববার, ১৬ নভেম্বর ২০২৫
প্রতিনিধি, চাঁদপুর

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে আগুন লেগে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ব্যবসায়ীদের। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

গতকাল শনিবার দিনগত মধ্য রাতে এই ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। গত এক দশকে ওই বাজারে বেশ কয়েকটি অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা রবিউল পাটওয়ারী, সজিবসহ কয়েকজন জানান, কালির বাজারের চরপোয়া সড়কে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে শনিবার রাত ১২টার পরে আগুণের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুণের লেলিহান শিখায় ৬টি দোকার সম্পূর্ণ ও একটি দোকান আংশিক পুড়ে যায়। এছাড়া অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো বাঁচাতে লোকজন আশপাশের দোকান গুলোও ভেঙে ফেলে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুণ নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত দোকানের মালিক ফয়েজ আহাম্মদ বলেন, তার ৪টি দোকান পুড়ে গেছে। এছাড়া তার চাচাতো ভাই ও জেঠাতো ভাইয়েরও তিনটি প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে তাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষিত হয়েছে।

ক্ষতিগ্রস্ত আরেক ব্যবসায়ী ফকরুল ইসলাম বলেন, রাত সাড়ে ১২টার দিকে তারা সংবাদ পান তাদের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগেছে। এসে দেখেন সবকিছুই শেষ। তিনি এনজিও থেকে ঋণ নিয়ে এই ব্যবসা প্রতিষ্ঠানটি গড়েছেন। এমনকি রোববার দুটি এনজিও ঋণের কিস্তির টাকা প্রদানের কথা ছিলো, সেই টাকাগুওলোও পুড়েগেছে।

ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, রাতে কালির বাজারে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। আধাঘন্টার মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তদন্ত করলে ক্ষয়ক্ষতির পরিমান বলা যাবে।

‘সারাদেশ’ : আরও খবর

» সোনারগাঁয়ে গ্যাস লিকেজ বিস্ফোরণে শিশুসহ আহত ৪

» সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি

» মুন্সীগঞ্জের গজারিয়ায় পৃথক স্থানে অজ্ঞাত নারী ও পুরুষের লাশ উদ্ধার

» মানিকগঞ্জে নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

» সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের অর্ধগলিত দেহ উদ্ধার

» নারায়ণগঞ্জে ‘মোবাইল চার্জার বিস্ফোরণে’ আগুন, শিশুসহ দগ্ধ ৪

» প্রধান শিক্ষকের ভুলে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে শিক্ষার্থীদের

» শ্রীমঙ্গলে ১১ ডিগ্রিতে নামল তাপমাত্রা, স্থবির জনজীবন

» ভোলায় প্রতিবন্ধীদের নিয়ে দুই দিনের প্রশিক্ষণ শুরু

» গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

» গোবিন্দগঞ্জে দাবি বিহীন ৭ হাজার দলিল পুড়িয়ে ধ্বংস

» হাটহাজারীতে বিয়ের বৈঠকে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২

» শিবচরে বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা আক্তার

» সিরাজগঞ্জে পেঁয়াজ ও বেগুনের দাম ঊর্ধ্বমুখী

» কিশোরগঞ্জে বাসের ধাক্কায় আহত শিক্ষকের মৃত্যু

» রোববার ৭ ডিসেম্বর চুয়াডাঙ্গা মুক্ত দিবস

» মানিকগঞ্জে ৭ উপজেলায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত গাছিরা

» হবিগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেল তরুণীর

» কলমাকান্দায় হানাদার মুক্ত দিবস আজ

» শেরপুরে দইয়ের বাজার মন্দা, বিপাকে খামারীরা