প্রতিনিধি, চান্দিনা (কুমিল্লা)

রোববার, ১৬ নভেম্বর ২০২৫

চান্দিনায় সড়কের গাছ কেটে নিয়ে গেছে দুষ্কৃতকারী, প্রশাসন নীরব

image
চান্দিনা (কুমিল্লা) : খিরাসার মোহনপুরে সড়কের দুর্বৃত্তদের কাটা গাছ -সংবাদ

চান্দিনায় সড়কের গাছ কেটে নিয়ে গেছে দুষ্কৃতকারী, প্রশাসন নীরব

রোববার, ১৬ নভেম্বর ২০২৫
প্রতিনিধি, চান্দিনা (কুমিল্লা)

কুমিল্লার চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের খিরাসার মোহনপুর থেকে এতবারপুরগামী সড়কের পাশের সরকারি গাছ কেটে নিয়ে গেছে স্থানীয় দুষ্কৃতকারী। ওই সড়কে খিরাসার মোহনপুর মাস্টার বাড়ী সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায় ২টি রেইন ট্রি কেটে নিয়ে যাওয়া হয়েছে। অপর ২টি রেইন ট্রির ডাল-পালা কেটে প্রস্তুত রাখা হয়েছে। যে কোন সময় ওই ২টি গাছও কেটে নেয়া হতে পারে। অভিযোগ প্রাপ্তির দীর্ঘদিন গত হলেও কোন পদক্ষেপ গ্রহণ করেনি প্রশাসন।

খোঁজ নিয়ে জানা যায়, খিরাসার মোহনপুর বড় বাড়ির মৃত আব্বাস আলীর ছেলে খোরশেদ আলম ফকির নামের এক ব্যক্তি গাছগুলো কেটে নিয়েছে। কাটা গাছগুলো অনেক বছর পুরনো। ব্যাস এর দিক থেকেও অনেক মোটা এবং বড়।

এদিকে গত ২১ অক্টোবর ঘটনাটি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়। পরে উপজেলা বন বিভাগের পরিদর্শক মো. শাহজাহান ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া চান্দিনা (পূর্ব) ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা আবু সাঈদও ঘটনাস্থলে গিয়েছিলেন। তবে কেউই কার্যত কোন পদক্ষেপ গ্রহণ করেননি। উল্টো ওই দুষ্কৃতকারীকে গাছগুলো তার নিজের জায়গায় দাবি করে উপজেলা নির্বাহী অফিসারের নিকট গাছ কাটার অনুমতি চেয়ে আবেদন করার পরামর্শ দিয়েছেন বলে অনুসন্ধানে জানা যায়। ফলে সার্ভেয়ার নিয়োগসহ নানা অজুহাতে দুষ্কৃতকারীর বিরুদ্ধে কোন পদপেক্ষপ গ্রহণ না করে কালক্ষেপণ করছেন। এতে জনমনে প্রশাসনের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন উঠেছে।

এবিষয়ে অভিযুক্ত খোরশেদ আলম ফকির বলেন, এই গাছগুলো আমি লাগিয়েছি। এগুলো আমার জায়গার গাছ।

উপজেলা বন বিভাগের পরিদর্শক মো. শাহজাহান জানান, আমি যেদিন ঘটনাস্থল পরিদর্শন করেছি সেদিন ২টি গাছ কাটা অবস্থায় দেখেছি। বাকী ২টি গাছ না কাটার জন্য নির্দেশনা দিয়েছি। রাস্তা এবং খাল এর মাঝখানে গাছগুলো ছিলো। কিন্তু খোরশেদ ফকির এগুলো তাদের জায়গার গাছ বলে দাবি করেছেন। ম্যাপ দেখে পরিমাপ করে সিন্ধান্ত গ্রহণের জন্য আমি ইউএনও স্যারকে অনুরোধ জানিয়েছি।

চান্দিনা (পূর্ব) ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা আবু সাঈদ জানান, উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে, ম্যাপ ও খতিয়ান দেখে মাপতে হবে। খোরশেদ ফকির আবেদন করেছেন সার্ভেয়ার এর জন্য।

এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর বলেন, গাছ কেটে নিয়েছে এমনটা আমার জানা নেই। সার্ভেয়ার যাবে। সরকারি গাছ হলে আইনী ব্যবস্থাগ্রহণ করা হবে।

‘সারাদেশ’ : আরও খবর

» সোনারগাঁয়ে গ্যাস লিকেজ বিস্ফোরণে শিশুসহ আহত ৪

» সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি

» মুন্সীগঞ্জের গজারিয়ায় পৃথক স্থানে অজ্ঞাত নারী ও পুরুষের লাশ উদ্ধার

» মানিকগঞ্জে নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

» সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের অর্ধগলিত দেহ উদ্ধার

» নারায়ণগঞ্জে ‘মোবাইল চার্জার বিস্ফোরণে’ আগুন, শিশুসহ দগ্ধ ৪

» প্রধান শিক্ষকের ভুলে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে শিক্ষার্থীদের

» শ্রীমঙ্গলে ১১ ডিগ্রিতে নামল তাপমাত্রা, স্থবির জনজীবন

» ভোলায় প্রতিবন্ধীদের নিয়ে দুই দিনের প্রশিক্ষণ শুরু

» গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

» গোবিন্দগঞ্জে দাবি বিহীন ৭ হাজার দলিল পুড়িয়ে ধ্বংস

» হাটহাজারীতে বিয়ের বৈঠকে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২

» শিবচরে বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা আক্তার

» সিরাজগঞ্জে পেঁয়াজ ও বেগুনের দাম ঊর্ধ্বমুখী

» কিশোরগঞ্জে বাসের ধাক্কায় আহত শিক্ষকের মৃত্যু

» রোববার ৭ ডিসেম্বর চুয়াডাঙ্গা মুক্ত দিবস

» মানিকগঞ্জে ৭ উপজেলায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত গাছিরা

» হবিগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেল তরুণীর

» কলমাকান্দায় হানাদার মুক্ত দিবস আজ

» শেরপুরে দইয়ের বাজার মন্দা, বিপাকে খামারীরা