প্রতিনিধি, চাঁদপুর

রোববার, ১৬ নভেম্বর ২০২৫

হাইমচরে শিক্ষক দম্পতির বাসায় ডাকাতি

image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

হাইমচরে শিক্ষক দম্পতির বাসায় ডাকাতি

রোববার, ১৬ নভেম্বর ২০২৫
প্রতিনিধি, চাঁদপুর

চাঁদপুরের হাইমচর উপজেলার দক্ষিণ আলগী দুর্গাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরভাঙ্গা গ্রামে অস্ত্রের মুখে প্রাথমিক শিক্ষক দম্পতিকে জিম্মি করে ডাকাতি সংঘটিত হয়েছে।

রোববার, (১৬ নভেম্বর ২০২৫) দিবাগত গভীর রাতে মুখোশধারী সশস্ত্র ডাকাতদল স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দম্পতির বাড়িতে হামলা চালিয়ে পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ অর্থসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ ডাকাতদল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। মুহূর্তের মধ্যেই তারা শিক্ষক দম্পতি ও পরিবারের সদস্যদের বেঁধে জিম্মি করে মূল্যবান স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন এবং অন্যান্য মালামাল খুঁজে খুঁজে লুট করে। এতে শিক্ষক দম্পতি রতন সরকার (৪৭) মিঠু মহাজন (৩৮) স্বপন সরকার ৩১ আহত হন। চিৎকার শুনে ডাকাতি বাধা দিতে গেলে প্রতিবেশী দিপু হাওলাদার (৩২) নামের আরেক ব্যক্তি ডাকাতদের হামলায় আহত হন। পরে সবাই স্থানীয়ভাবে চিকিৎসা নেন।

ঘটনার পর পুরো এলাকায় চরম আতঙ্ক তৈরি হয়েছে। স্থানীয়রা জানান, চরাঞ্চলে দীর্ঘদিন ধরে ছোটখাটো চুরির ঘটনা ঘটলেও এমন সশস্ত্র ডাকাতির ঘটনা বহুদিন পর ঘটলো, যা এলাকায় নিরাপত্তাহীনতা বাড়িয়ে দিয়েছে।

এদিকে বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার চাঁদপুর সদর সার্কেল মো. খায়রুল কবীর। এবং চাঁদপুর ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহআলম জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের শনাক্ত করে আটকের জন্য অভিযান চলছে।

‘সারাদেশ’ : আরও খবর

» সোনারগাঁয়ে গ্যাস লিকেজ বিস্ফোরণে শিশুসহ আহত ৪

» সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি

» মুন্সীগঞ্জের গজারিয়ায় পৃথক স্থানে অজ্ঞাত নারী ও পুরুষের লাশ উদ্ধার

» মানিকগঞ্জে নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

» সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের অর্ধগলিত দেহ উদ্ধার

» নারায়ণগঞ্জে ‘মোবাইল চার্জার বিস্ফোরণে’ আগুন, শিশুসহ দগ্ধ ৪

» প্রধান শিক্ষকের ভুলে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে শিক্ষার্থীদের

» শ্রীমঙ্গলে ১১ ডিগ্রিতে নামল তাপমাত্রা, স্থবির জনজীবন

» ভোলায় প্রতিবন্ধীদের নিয়ে দুই দিনের প্রশিক্ষণ শুরু

» গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

» গোবিন্দগঞ্জে দাবি বিহীন ৭ হাজার দলিল পুড়িয়ে ধ্বংস

» হাটহাজারীতে বিয়ের বৈঠকে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২

» শিবচরে বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা আক্তার

» সিরাজগঞ্জে পেঁয়াজ ও বেগুনের দাম ঊর্ধ্বমুখী

» কিশোরগঞ্জে বাসের ধাক্কায় আহত শিক্ষকের মৃত্যু

» রোববার ৭ ডিসেম্বর চুয়াডাঙ্গা মুক্ত দিবস

» মানিকগঞ্জে ৭ উপজেলায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত গাছিরা

» হবিগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেল তরুণীর

» কলমাকান্দায় হানাদার মুক্ত দিবস আজ

» শেরপুরে দইয়ের বাজার মন্দা, বিপাকে খামারীরা