প্রতিনিধি, সাপাহার (নওগাঁ)

মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

সাপাহার সীমান্তে মালিকবিহীন অবস্থায় ৮০ পিস ট্যাবলেট উদ্ধার

image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

সাপাহার সীমান্তে মালিকবিহীন অবস্থায় ৮০ পিস ট্যাবলেট উদ্ধার

মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, সাপাহার (নওগাঁ)

নওগাঁর সাপাহার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার বিকেলে সাপাহার উপজেলার আইহাই সীমান্তঘেঁষা একটি আম বাগান সংলগ্ন মাঠ থেকে এসব ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধীন সুন্দরাইল বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। বিকেল আনুমানিক ৫টার দিকে আইহাই নামক গ্রামের মাঠের আম বাগানের পাশে অভিযান পরিচালনাকালে মালিকবিহীন অবস্থায় ৮০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। টহল দলের নেতৃত্বে ছিলেন সুন্দরাইল বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. বাবুল আক্তার। নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) জানায়, উদ্ধারকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেট সাপাহার থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ পণ্য চোরাচালান রোধে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত তৎপরতা বাড়ায় চোরাকারবারিরা মালিকবিহীন অবস্থায় পণ্য ফেলে পালিয়ে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

‘সারাদেশ’ : আরও খবর

» সোনারগাঁয়ে গ্যাস লিকেজ বিস্ফোরণে শিশুসহ আহত ৪

» সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি

» মুন্সীগঞ্জের গজারিয়ায় পৃথক স্থানে অজ্ঞাত নারী ও পুরুষের লাশ উদ্ধার

» মানিকগঞ্জে নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

» সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের অর্ধগলিত দেহ উদ্ধার

» নারায়ণগঞ্জে ‘মোবাইল চার্জার বিস্ফোরণে’ আগুন, শিশুসহ দগ্ধ ৪

» প্রধান শিক্ষকের ভুলে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে শিক্ষার্থীদের

» শ্রীমঙ্গলে ১১ ডিগ্রিতে নামল তাপমাত্রা, স্থবির জনজীবন

» ভোলায় প্রতিবন্ধীদের নিয়ে দুই দিনের প্রশিক্ষণ শুরু

» গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

» গোবিন্দগঞ্জে দাবি বিহীন ৭ হাজার দলিল পুড়িয়ে ধ্বংস

» হাটহাজারীতে বিয়ের বৈঠকে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২

» শিবচরে বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা আক্তার

» সিরাজগঞ্জে পেঁয়াজ ও বেগুনের দাম ঊর্ধ্বমুখী

» কিশোরগঞ্জে বাসের ধাক্কায় আহত শিক্ষকের মৃত্যু

» রোববার ৭ ডিসেম্বর চুয়াডাঙ্গা মুক্ত দিবস

» মানিকগঞ্জে ৭ উপজেলায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত গাছিরা

» হবিগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেল তরুণীর

» কলমাকান্দায় হানাদার মুক্ত দিবস আজ

» শেরপুরে দইয়ের বাজার মন্দা, বিপাকে খামারীরা