প্রতিনিধি, লালপুর (নাটোর)

মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

লালপুরে ট্রাকচাপায় শিশুর করুণ মৃত্যু

image

লালপুরে ট্রাকচাপায় শিশুর করুণ মৃত্যু

মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, লালপুর (নাটোর)

নাটোরের লালপুরে মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে মিনি ট্রাকের চাপায় কাউসার আহমেদ মাহিন (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মাহিন নুরুল্লাহপুর গ্রামের মো. কামাল হোসেনের ছেলে এবং নুরুল্লাহপুর দাখিল মাদ্রাসার ইবতেদায়ী শাখার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার,(০২ ডিসেম্বর ২০২৫) ভোরে নুরুল্লাহপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে। স্থানীয়দের বরাতে জানা গেছে, মাহিন নিয়মিত প্রতিদিনের মতো ফজরের নামাজ পড়তে মসজিদে যাচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

কর্তব্যরত চিকিৎসক ডা. মো. শফিকুল ইসলাম শামীম জানান, মাথায় গুরুতর আঘাত থাকায় মাহিনকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পথে সকাল সাড়ে ছয়টার দিকে বাঘা এলাকায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল আজিজ।

এ বিষয়ে লালপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘাতক ট্রাকটিও জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

» সোনারগাঁয়ে গ্যাস লিকেজ বিস্ফোরণে শিশুসহ আহত ৪

» সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি

» মুন্সীগঞ্জের গজারিয়ায় পৃথক স্থানে অজ্ঞাত নারী ও পুরুষের লাশ উদ্ধার

» মানিকগঞ্জে নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

» সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের অর্ধগলিত দেহ উদ্ধার

» নারায়ণগঞ্জে ‘মোবাইল চার্জার বিস্ফোরণে’ আগুন, শিশুসহ দগ্ধ ৪

» প্রধান শিক্ষকের ভুলে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে শিক্ষার্থীদের

» শ্রীমঙ্গলে ১১ ডিগ্রিতে নামল তাপমাত্রা, স্থবির জনজীবন

» ভোলায় প্রতিবন্ধীদের নিয়ে দুই দিনের প্রশিক্ষণ শুরু

» গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

» গোবিন্দগঞ্জে দাবি বিহীন ৭ হাজার দলিল পুড়িয়ে ধ্বংস

» হাটহাজারীতে বিয়ের বৈঠকে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২

» শিবচরে বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা আক্তার

» সিরাজগঞ্জে পেঁয়াজ ও বেগুনের দাম ঊর্ধ্বমুখী

» কিশোরগঞ্জে বাসের ধাক্কায় আহত শিক্ষকের মৃত্যু

» রোববার ৭ ডিসেম্বর চুয়াডাঙ্গা মুক্ত দিবস

» মানিকগঞ্জে ৭ উপজেলায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত গাছিরা

» হবিগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেল তরুণীর

» কলমাকান্দায় হানাদার মুক্ত দিবস আজ

» শেরপুরে দইয়ের বাজার মন্দা, বিপাকে খামারীরা