নোয়াখালীর বেগমগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. কায়েসুর রহমান এর সাথে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত হয়েছে। বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে গত বৃহস্পতিবার বিকেলে বেগমগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. কায়েসুর রহমান। সভায় তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। প্রশাসনের কর্মকা- জনগণের কাছে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা অপরিহার্য। মিট দ্যা প্রেস অনুষ্ঠানে জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় মাদক, কিশোরগ্যাং, যানজটসহ উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম শান্তি শৃঙ্খলা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সমাজ ও জনসেবাসহ বিভিন্ন সমস্যা সম্ভাবনা নিয়ে মুক্ত আলোচনায় সাংবাদিকরা তাদের মতামত, পরামর্শ ও করণীয় নিয়ে বিভিন্ন বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।সভায় আগত সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
আন্তর্জাতিক: নাইজেরিয়ায় গির্জা থেকে ১৬৩ পুণ্যার্থীকে অপহরণ
আন্তর্জাতিক: আফগানিস্তানে রেস্তোরাঁয় বিস্ফোরণ, নিহত ৭
আন্তর্জাতিক: যুক্তরাষ্ট্রে ভারী তুষারপাত, ১০০ গাড়ির সংঘর্ষ
আন্তর্জাতিক: সিরিয়ায় কারাগার থেকে পালিয়ে গেছে প্রায় ১৫০০ কয়েদি
আন্তর্জাতিক: হাঙরের আতঙ্কে অস্ট্রেলিয়ার সৈকত বন্ধ ঘোষণা
আন্তর্জাতিক: আকাশ প্রতিরক্ষায় নতুন প্রযুক্তি যুক্ত করছে ইউক্রেন