আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে দেশব্যাপী ‘ডেভিল হান্ট-২’ অভিযান পরিচালনা করছে পুলিশ বাহিনী। এরই অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিশেষ অভিযান চালিয়ে রাজনৈতিক মামলায় আ’লীগ নেতা ও সাবেক মেয়র আলমগীর সরকারকে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাত আনুমানিক ৯টার দিকে রাণীশংকৈল থানা পুলিশের একটি চৌকস দল পৌর শহরের ভান্ডারা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নিজ বাড়ি থেকে রাজনৈতিক মামলার পরোয়ানাভুক্ত আসামি, সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি আ.লীগ নেতা আলমগীর সরকারকে আটক করা হয়। আটক আলমগীর সরকার রাণীশংকৈল পৌরসভার ভান্ডারা এলাকার মৃত আমানুল্লাহ মাস্টারের ছেলে ও সাবেক পৌর মেয়র ছিলেন।
আন্তর্জাতিক: নাইজেরিয়ায় গির্জা থেকে ১৬৩ পুণ্যার্থীকে অপহরণ
আন্তর্জাতিক: আফগানিস্তানে রেস্তোরাঁয় বিস্ফোরণ, নিহত ৭
আন্তর্জাতিক: যুক্তরাষ্ট্রে ভারী তুষারপাত, ১০০ গাড়ির সংঘর্ষ
আন্তর্জাতিক: সিরিয়ায় কারাগার থেকে পালিয়ে গেছে প্রায় ১৫০০ কয়েদি
আন্তর্জাতিক: হাঙরের আতঙ্কে অস্ট্রেলিয়ার সৈকত বন্ধ ঘোষণা
আন্তর্জাতিক: আকাশ প্রতিরক্ষায় নতুন প্রযুক্তি যুক্ত করছে ইউক্রেন