মহেশপুর
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার দত্তনগর এলাকায় অবস্থিত এশিয়ার বৃহত্তম কৃষি খামারের আওতাধীন মথুরা বীজ উৎপাদন খামার (বিএডিসি)-এ চলতি মৌসুমে বারি পেঁয়াজ-৬ এর বাল্ব লেট উৎপাদন কার্যক্রম সফলভাবে এগিয়ে চলছে। উল্লেখ্য, দত্তনগর কৃষি খামার এলাকায় পাঁচটি ভিন্ন নামে পাঁচটি খামার পরিচালিত হলেও তার অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিট হলো মথুরা বীজ উৎপাদন খামার। এখানে বাল্ব লেট বা কৃষকদের পরিচিত ‘মুড়ি কাটা পেঁয়াজ’ পদ্ধতিতে দেড় হেক্টর জমিতে বারি পেঁয়াজ ৬ এর বাল্ব লেট উৎপাদন করা হচ্ছে, যা কোল্ড স্টোরেজে সংরক্ষণ শেষে আগামী মৌসুমে কৃষকদের মাঝে মানসম্মত ও রোগমুক্ত বীজ হিসেবে সরবরাহ করা হবে। খামার পরিচালক কৃষিবিদ মো. এনামুল হক জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো কৃষকদের জন্য নির্ভরযোগ্য বীজ নিশ্চিত করা, যাতে পেঁয়াজ চাষে উৎপাদন খরচ কমে এবং ফলন স্থিতিশীল থাকে। তিনি আরও বলেন, বিএডিসির এই কার্যক্রম কৃষকদের আস্থা বাড়ানোর পাশাপাশি জাতীয় পর্যায়ে পেঁয়াজ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অপরাধ ও দুর্নীতি: ১৫ মার্চ থেকে ঈদ নিরাপত্তা: থাকছে এআই, সিসি ক্যামেরা, ড্রোন, নিয়মিত টহল
অর্থ-বাণিজ্য: এসেছে ৫ হাজার টন, অতিরিক্ত আরও ৫০ হাজার টন আসবে ডিজেল
অর্থ-বাণিজ্য: বিজিএমইএ‘র সব সমস্যা সমাধানের আশ্বাস গভর্নরের