image
রায়গঞ্জ : রমজানে নিত্যপণ্যের মূল্য ও মান স্থিতিশীল রাখার লক্ষ্যে বাজার মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত -সংবাদ

সিরাজগঞ্জে রমজানের শুরুতেই বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়

জেলা বার্তা পরিবেশক, সিরাজগঞ্জ

রোজাকে সামনে রেখে সিরাজগঞ্জের বাজারগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় বেড়েছে। সড়কে ভিড়ের কারণে চলাচল দায় হয়ে পড়েছে। দোকানে দীর্ঘ সময় অপেক্ষা করে প্রয়োজনীয় মালামাল কিনতে না পেরে বিরক্ত হচ্ছে। ক্রেতার প্রচ- চাপে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী দ্রব্যের দাম বাড়িয়ে দিয়েছে।

মুড়ির দাম ৭০ থেকে ১৩০ টাকা, বেগুন ৮০ থেকে ৯০ টাকা, ছোলা ৮০ টাকা, টমেটো ৬০ টাকা, শসা ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে । সয়াবিন ১৯০ টাকা লিটার এবং সরিষার তেল প্রতি লিটার ২৬০ টাকা। আপেল ছিল ২৬০ টাকা এখন ৩ শত টাকা, কলা ৫০ টাকা হালি, লেবু ৬০ টাকা হালি, খেজুর ২৫০ থেকে ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস কেজিতে ৫০ টাকা বৃদ্ধি পেয়ে ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। খাসির মাংস ১১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

সিরাজগঞ্জ শহরে বাজার করতে আসা সাইফুল ইসলাম, আরিফা খাতুন জানান, অন্যান্য বছরের তুলনায় এবার ইফতারসামগ্রীসহ কাঁচাবাজারের প্রতিটি জিনিসের মূল্য বেশি। তারপরও রোজার কারণে ইফতারসামগ্রীসহ অন্য সামগ্রী কিনতে হচ্ছে ।

শহরের ভ্রাম্যমাণ বিক্রেতা শাহীন আলম বলেন, আমরা বিভিন্ন স্থান থেকে কঁাঁচামাল ক্রয় করে বিক্রি করে থাকি। প্রতিটি ক্ষেত্রেই দাম কিছুটা বেশি।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ সহকারী পরিচালক মো. সোহেল সেখ বলেন, বুধবার জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে নিয়মিত বাজার মনিটরিং করছে। কোন অসাধু ব্যবসায়ী দ্রব্য মূল্যের দাম বেশি নেয়ার চেষ্টা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি