তারেক রহমান ও শামা ওবায়েদকে অভিনন্দন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ এবং শামা ওবায়েদ ইসলামকে ‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী’ নির্বাচিত হওয়ায় ফরিদপুরে বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে শহরের জেলা প্রশাসক কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইমাম উদ্দীন স্কোয়ারে গিয়ে শেষ হয়। মিছিলে নেতা-কর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন এবং নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে নানা স্লোগান দেন।
মিছিলে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্যরা: সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, যুগ্ম আহ্বায়ক, ফরিদপুর জেলা বিএনপি, জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক, জেলা যুবদল, মোজাম্মেল হোসেন মিঠু, সভাপতি, জেলা স্বেচ্ছাসেবক দল, মাহাফুজুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক, মহানগর স্বেচ্ছাসেবক দল, এছাড়া জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী মিছিলে অংশ নেন।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমান ও শামা ওবায়েদ ইসলামকে নির্বাচিত দেখে তৃণমূলের নেতা-কর্মীরা আনন্দিত ও উজ্জীবিত। তারা বলেন, এই যোগ্য নেতৃত্বের মাধ্যমে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ ‘নতুন বাংলাদেশ’ গড়ে তোলা সম্ভব। সমাবেশে বক্তারা দেশ গড়ার এই যাত্রায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অপরাধ ও দুর্নীতি: ১৫ মার্চ থেকে ঈদ নিরাপত্তা: থাকছে এআই, সিসি ক্যামেরা, ড্রোন, নিয়মিত টহল
অর্থ-বাণিজ্য: এসেছে ৫ হাজার টন, অতিরিক্ত আরও ৫০ হাজার টন আসবে ডিজেল
অর্থ-বাণিজ্য: বিজিএমইএ‘র সব সমস্যা সমাধানের আশ্বাস গভর্নরের