দীর্ঘ ১৮ মাস পর ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে, যা নেতৃত্বে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা।
গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে আলফাডাঙ্গা উপজেলা সদরের প্রধান সড়কের পাশে অবস্থিত উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই পতাকা উত্তোলনের ঘটনা ঘটে। উপজেলা ছাত্রলীগ নেতা সেখ সৌরভ ও মোঃ শাওনের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দুই নেতাই জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় কার্যালয়ের সামনে উপস্থিতরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
নিষিদ্ধ ঘোষিত আলফাডাঙ্গা উপজেলা ছাত্র লীগের সভাপতি কাজী কাওছার হোসেন টিটো এ বিষয়ে বলেন, “ছাত্রলীগের নেতাকর্মীরা বিকেলে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেছেন। হাজারো চেষ্টা করেও বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার কর্মীদের দমিয়ে রাখা যাবে না।”
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, “বিষয়টি আমাদের জানা নেই এবং এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি।”
অপরাধ ও দুর্নীতি: ১৫ মার্চ থেকে ঈদ নিরাপত্তা: থাকছে এআই, সিসি ক্যামেরা, ড্রোন, নিয়মিত টহল
অর্থ-বাণিজ্য: এসেছে ৫ হাজার টন, অতিরিক্ত আরও ৫০ হাজার টন আসবে ডিজেল
অর্থ-বাণিজ্য: বিজিএমইএ‘র সব সমস্যা সমাধানের আশ্বাস গভর্নরের