ভিয়েতনাম থেকে এলো ২৯ হাজার টন চাল

অর্থনৈতিক বার্তা পরিবেশক

ভিয়েতনাম থেকে ২৯ হাজার মেট্রিক টন চাল নিয়ে এভি ওবিই ডিনারেস জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। শনিবার খাদ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জিটুজি চুক্তির আওতায় ভিয়েতনাম থাকে তৃতীয় চালানের আতপ চাল নিয়ে এমভি ডিনারেস শিপ বন্দরে নোঙরে করে। ভিয়েতনাম থেকে জি টু জি ভিত্তিতে মোট এক লাখ টন চাল আমদানির চুক্তি হয়েছে। এর মধ্যে দুটি চালানে মোট ৩০ হাজার তিনশ টন চাল ইতোমধ্যে দেশে পৌঁছেছে। জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে এবং চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

» উন্নয়ন বলতে রাস্তাঘাট ও সেতু নির্মাণই বোঝেন অধিকাংশ ভোটার: সিপিডি

সম্প্রতি