image

ইন্টারনেটের দাম ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত

সংবাদ অনলাইন রিপোর্ট

বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি সব ধরনের ইন্টারনেটের দাম ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। শনিবার কোম্পানির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সিদ্ধান্তের ফলে মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড সেবার ক্ষেত্রে টেলিকম কোম্পানিগুলোর খরচ কমবে।

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, সরকার ইন্টারনেটের দাম কমাতে কাজ করে যাচ্ছে। পাইকারি পর্যায়ে মূল্য হ্রাস তারই অংশ। এ সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক গেটওয়ে পর্যায়ে সব ব্যান্ডউইথের দাম ১০ শতাংশ কমবে।

এছাড়া, ‘ব্যাকবোন’ পর্যায়ে মোবাইল কোম্পানিগুলোকে DWDM সুবিধা দেওয়ার পরিকল্পনা চলছে, যা ট্রান্সমিশন খাতে টেলিকম কোম্পানিগুলোর খরচ ৩৯ শতাংশ কমিয়ে আনবে।

তিনি আরও জানান, টেলিকম অপারেটরদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং তারা ভোক্তা পর্যায়ে ইন্টারনেটের মূল্য ১০ শতাংশ পর্যন্ত কমানোর আশ্বাস দিয়েছেন।

আগামী বছরের মাঝামাঝি সময়ে বাংলাদেশ তৃতীয় সাবমেরিন কেবল সিমিউই-৬ এর সঙ্গে যুক্ত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

সম্প্রতি