image

বাজারে অনারের নতুন স্মার্টফোন প্লে ১০

রোববার, ০৯ নভেম্বর ২০২৫
তথ্যপ্রযুক্তি প্রতিবেদক

বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার সম্প্রতি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে প্লে ১০ স্মার্টফোন। ‘অ্যান্ড্রয়েড গো’ অপারেটিং সিস্টেম চালিত এই ডিভাইসটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১০,৯৯৯ টাকা।

অনারের নতুন এই ডিভাইসটিতে থাকছে ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। ফোনটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের মূল ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং ১০ ওয়াটের চার্জিং সুবিধা সহ ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। মিডনাইট ব্ল্যাক এবং ওশান সায়ান; এ দু’টি ফোনটি বাজারে পাওয়া যাচ্ছে।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

সম্প্রতি