image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

আকুর বিল পরিশোধের পরও ৩১ বিলিয়নের ওপরে রিজার্ভ

সোমবার, ১০ নভেম্বর ২০২৫
অর্থনৈতিক বার্তা পরিবেশ

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে (আকু) এক দশমিক ৬১ বিলিয়ন ডলার পরিশোধের পরও দেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ৩১ বিলিয়ন ডলারের ওপরে রয়েছে। তবে বিপিএম-৬ অনুযায়ী দেশে বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ এখন ২৬ বিলিয়ন ডলারের বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, গতকাল রোববার পর্যন্ত গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ দশমিক ১৪ বিলিয়ন ডলারে। বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৬ দশমিক ৪৪ বিলিয়ন ডলার।

এর আগে, ৬ নভেম্বর রিজার্ভের পরিমাণ ছিল ৩২ দশমিক ৭১ বিলিয়ন ডলার। বিপিএম-৬ পদ্ধতিতে ওই সময় রিজার্ভ ছিল ২৮ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, সর্বশেষ ২০২২ সালের জুলাইয়ে মে-জুন সময়ের আমদানি ব্যয় হিসাবে বাংলাদেশ এক দশমিক ৯৬ বিলিয়ন ডলার আকু বিল পরিশোধ করেছিল। এরপর থেকে আকুর বিল পরিশোধের পরিমাণ ছিল তুলনামূলক কম, ২০২৩ সালের পুরো বছরজুড়ে দ্বি-মাসিক বিল এক দশমিক ৩ বিলিয়ন ডলারের নিচে ছিল।

তবে ২০২৩ সালের সেপ্টেম্বর-অক্টোবর সময় থেকে আকুর বিলের পরিমাণ আবারও বাড়তে শুরু করে।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

» হাজার হাজার উড়ান বাতিল ভারতের ইন্ডিগোর, বাজার মূলধন কমেছে ৪,৫০০ কোটি ডলার

সম্প্রতি