অর্থনৈতিক বার্তা পরিবেশক

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

সিএমএসএমইর তিন বছর মেয়াদি প্রকল্পের মেয়াদ বাড়ল

image

সিএমএসএমইর তিন বছর মেয়াদি প্রকল্পের মেয়াদ বাড়ল

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
অর্থনৈতিক বার্তা পরিবেশক

বাংলাদেশ ব্যাংকের অগ্রাধিকার ভিত্তিক খাত কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানসমূহের (সিএমএসএমই) জন্য ২৫ হাজার কোটি টাকার তিন বছর মেয়াদি প্রকল্পের মেয়াদ বাড়ল। গত বুধবার বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট থেকে জারি করা এ সম্পর্কিত একটি সার্কুলার জারি করে সকল তফসিলি ব্যাংকে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, সিএমএসএমই খাতে ঋণ বা বিনিয়োগ সুবিধা অব্যাহত রাখা, উদ্যোক্তাদের কাছে আলোচ্য স্কিমের ব্যাপক চাহিদা থাকা, অপেক্ষাকৃত স্বল্প সুদহার ও সহজ শর্তে ঋণ বা বিনিয়োগ সুবিধা নির্বিঘ্ন করা এবং এ খাতের গ্রাহকদের বৃহত্তর স্বার্থ বিবেচনায় তিন বছর মেয়াদি ২৫ হাজার কোটি টাকার স্কিমটি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চলমান থাকবে।

এ ছাড়া, ২০২২ সালের ১ জুলাইয়ের সিএমএসএমই সার্কুলার ও সার্কুলার লেটারে বর্ণিত অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

সার্কুলারের অন্যান্য শর্ত : ক্লাস্টারভুক্ত সিএমএসএমই উদ্যোক্তাদের পুনঃঅর্থায়নের ক্ষেত্রে সর্বাধিক অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া নারী উদ্যোক্তা, বিশেষ চাহিদাসম্পন্ন উদ্যোক্তা এবং যে কোনো দুর্যোগে (নদীভাঙ্গন, জলোচ্ছাস, ঘূর্ণিঝড়, বন্যা, খরা, মঙ্গা, অগ্নিকা-, ভূমিকম্প, ভবনধস, কোভিড-১৯ এর মতো অতিমারি) ক্ষতিগ্রস্ত উদ্যোক্তারা অগ্রাধিকার ভিত্তিতে এ স্কিমের আওতায় পুনঃঅর্থায়ন সুবিধা পাবেন।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

» রপ্তানিমুখী ১৫০টির বেশি সুপারির ট্রাক আটক বেনাপোল স্থলবন্দরে

» শেয়ারবাজারে মূলধন কমলো সাড়ে ৭ হাজার কোটি টাকা

» চীনের ইউনান প্রদেশের বাণিজ্য বিভাগের সঙ্গে ইপিবির সমঝোতা

» মেঘনা ব্যাংকের এমডি হলেন সৈয়দ মিজানুর রহমান

» যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬১ হাজার টন গম

» পর্যাপ্ত মজুদ সত্ত্বেও লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম

» নবায়নযোগ্য জ্বালানিতে খাতভিত্তিক নীতি কাঠামো প্রয়োজন, আলোচনায় বক্তারা

» ভরা মৌসুমেও সবজির দাম বাড়তি, হঠাৎ বেড়েছে পেঁয়াজ ও তেলের দাম

» পরপর চার মাস রপ্তানি কমেছে

» আইএলও’র কনভেনশন বাস্তবায়নের আহ্বান বিশেষজ্ঞদের

» সিগারেট কোম্পানির ৯ কোটি টাকার রাজস্ব ফাঁকি

» ঋণ খেলাপি কমাতে আংশিক অবলোপনে আরও ছাড় দিল বাংলাদেশ ব্যাংক

» ইতিহাসের সবচেয়ে তলানিতে ডলারের বিপরিতে ভারতের রুপির দাম

» নারী সঞ্চয় অ্যাকাউন্ট চালু করল সীমান্ত ব্যাংক

» বাংলাদেশ ব্যাংকে অর্থনীতির নবায়িত দৃষ্টিভঙ্গি উপস্থাপন করলেন ইউআইইউর অধ্যাপক

» নভেম্বরে এক ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ১৬ কোটি টাকা জরিমানা

» তেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শাও’ নোটিস দিয়ে বৈঠকে ডেকেছে সরকার

» বিডা আয়োজিত সংলাপে ব্যবসায়ীরা বললেন, আমরা কর-সন্ত্রাস থেকে মুক্তি চাই

» অর্থনৈতিক গতি ফিরে আসা আগামী নির্বাচনের ওপর অনেকাংশে নির্ভর করছে

» ‘খেলাপি ঋণ আদায়ে আইনে পরিবর্তন আনার প্রস্তাব দেয়া হয়েছে’