অর্থনৈতিক বার্তা পরিবেশক

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

প্রথম প্রান্তিকে ওয়ালটনের মুনাফায় ৪৮ শতাংশ প্রবৃদ্ধি

image

প্রথম প্রান্তিকে ওয়ালটনের মুনাফায় ৪৮ শতাংশ প্রবৃদ্ধি

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
অর্থনৈতিক বার্তা পরিবেশক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে সৃষ্ট বৈশ্বিক বাণিজ্য অস্থিতিশীলতা, অভ্যন্তরী রাজনৈতিক অস্থিরতা, উচ্চ মূল্যস্ফীতিসহ বিভিন্ন প্রতিবন্ধকতা সত্ত্বেও অসাধারণ ব্যবসায়িক সাফল্য দেখাচ্ছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটির ম্যানেজমেন্টের দৃঢ় পদক্ষেপ এবং সময়োপযোগী কৌশলগত পরিকল্পনার ফলে কোম্পানির মুনাফা, বিক্রয়, ইপিএস, এনএভি, অপারেটিং ক্যাশ ফ্লোসহ অন্যান্য আর্থিক সূচকে উন্নতির ধারা বজায় রয়েছে।

এরই পরিপ্রেক্ষিতে ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২০২৫) কোম্পানিটির কর পরবর্তী নিট মুনাফা আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় ৪৮ শতাংশ বেশি বা ৭১.৮৬ কোটি টাকা বেড়ে ২২১ কোটি টাকা হয়েছে। ওয়ালটন হাই-টেকের চলতি হিসাব বছরের জুলাই থেকে সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত সময়ের প্রকাশিত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

গতকাল বুধবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের ৪৮তম সভায় আলোচ্য সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২০২৬ হিসাব বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে অর্থাৎ প্রথম প্রান্তিকে কোম্পানিটির মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ২২০.৮৯ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে প্রতিষ্ঠানটির মুনাফা হয়েছিল ১৪৯.০৩ কোটি টাকা। সেই হিসাবে জুলাই-সেপ্টেম্বর’২০২৫ সময়ে কোম্পানির মুনাফা প্রায় ৪৮ শতাংশ বেড়েছে। মুনাফার এই অসাধারণ প্রবৃদ্ধি অর্জনের প্রধান কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে- আলোচ্য সময়ে কোম্পানিটির বিক্রয়ের পরিমাণ আগের বছরের একই সময়ের চেয়ে ১৯.৪৬ শতাংশ বা ২৩৬.৩৫ কোটি টাকা বৃদ্ধির পাশাপাশি আর্থিক ব্যয় উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক শেষে ওয়ালটনের শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৭.২৯ টাকা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৪.৯২ টাকা। ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) পুনর্মূল্যায়ন ব্যতীত ২৯৫.৬৭ টাকা এবং পুনর্মূল্যায়নসহ ৪০৭.০৪ টাকায় উন্নীত হয়েছে।

চলতি হিসাব বছরের ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) বেড়ে দাঁড়িয়েছে ১৪.৭৯ টাকা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৩.৯২ টাকা টাকা। অপারেটিং ক্যাশ ফ্লো’র এই অসাধারণ উন্নতির প্রধান কারণ- আলোচ্য সময়ে ক্রেতাদের থেকে আগের বছরের একই সময়ের চেয়ে ১২৪.৭৫ কোটি টাকা বেশি আদায় হওয়ার পাশাপাশি, কাঁচামাল ও অন্যান্য সরবরাহকারীদের অর্থ দেওয়ার পরিমাণ ৩২৪.৫১ কোটি টাকা হ্রাস পেয়েছে।

২০২৫-২৬ অর্থ বছরের প্রথম প্রান্তিকে রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশনারের উপর ভ্যাট ৭.৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ এবং লিফটের ক্ষেত্রে ভ্যাট শূন্য থেকে বাড়িয়ে পাঁচ শতাংশ করার পরিপ্রেক্ষিতে ভ্যাট দেওয়ার পরিমাণ বৃদ্ধি পাওয়া সত্ত্বেও অপারেটিং ক্যাশ ফ্লো শক্তিশালী অবস্থানে রয়েছে।

চলতি হিসাব বছরের আগামী প্রান্তিকগুলোতেও কোম্পানির বিক্রয়, মুনাফাসহ অন্যান্য আর্থিক সূচকের উন্নতির ধারাবাহিকতা বজায় থাকবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছে ওয়ালটন কর্তৃপক্ষ।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

» রপ্তানিমুখী ১৫০টির বেশি সুপারির ট্রাক আটক বেনাপোল স্থলবন্দরে

» শেয়ারবাজারে মূলধন কমলো সাড়ে ৭ হাজার কোটি টাকা

» চীনের ইউনান প্রদেশের বাণিজ্য বিভাগের সঙ্গে ইপিবির সমঝোতা

» মেঘনা ব্যাংকের এমডি হলেন সৈয়দ মিজানুর রহমান

» যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬১ হাজার টন গম

» পর্যাপ্ত মজুদ সত্ত্বেও লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম

» নবায়নযোগ্য জ্বালানিতে খাতভিত্তিক নীতি কাঠামো প্রয়োজন, আলোচনায় বক্তারা

» ভরা মৌসুমেও সবজির দাম বাড়তি, হঠাৎ বেড়েছে পেঁয়াজ ও তেলের দাম

» পরপর চার মাস রপ্তানি কমেছে

» আইএলও’র কনভেনশন বাস্তবায়নের আহ্বান বিশেষজ্ঞদের

» সিগারেট কোম্পানির ৯ কোটি টাকার রাজস্ব ফাঁকি

» ঋণ খেলাপি কমাতে আংশিক অবলোপনে আরও ছাড় দিল বাংলাদেশ ব্যাংক

» ইতিহাসের সবচেয়ে তলানিতে ডলারের বিপরিতে ভারতের রুপির দাম

» নারী সঞ্চয় অ্যাকাউন্ট চালু করল সীমান্ত ব্যাংক

» বাংলাদেশ ব্যাংকে অর্থনীতির নবায়িত দৃষ্টিভঙ্গি উপস্থাপন করলেন ইউআইইউর অধ্যাপক

» নভেম্বরে এক ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ১৬ কোটি টাকা জরিমানা

» তেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শাও’ নোটিস দিয়ে বৈঠকে ডেকেছে সরকার

» বিডা আয়োজিত সংলাপে ব্যবসায়ীরা বললেন, আমরা কর-সন্ত্রাস থেকে মুক্তি চাই

» অর্থনৈতিক গতি ফিরে আসা আগামী নির্বাচনের ওপর অনেকাংশে নির্ভর করছে

» ‘খেলাপি ঋণ আদায়ে আইনে পরিবর্তন আনার প্রস্তাব দেয়া হয়েছে’