অর্থনৈতিক বার্তা পরিবেশক

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

বাকিতে আমদানি করা যাবে রোজার পণ্য

image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

বাকিতে আমদানি করা যাবে রোজার পণ্য

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
অর্থনৈতিক বার্তা পরিবেশক

আসন্ন রমজানকে সামনে রেখে চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ৯০ দিনের বাকিতে আমদানির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা ও দাম স্থিতিশীল রাখতে গতকাল বুধবার এ সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকে পাঠানো হয়েছে।

সাধারণত শিল্পের কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতি ছাড়া অন্যান্য পণ্য দেরিতে পরিশোধের শর্তে আমদানি করা যায় না। তবে আসন্ন রমজানে ভোক্তা পর্যায়ে পণ্যমূল্য যৌক্তিক রাখতে এই বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই সুযোগ আগামী ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। অর্থাৎ, বিদেশি সরবরাহকারীদের কাছ থেকে ওই সময় পর্যন্ত বাকিতে পণ্য আমদানি করা যাবে।

এর আগে গত ১১ নভেম্বর বাংলাদেশ ব্যাংক চাল, গম, পেঁয়াজ, ডাল, তেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর আমদানির ক্ষেত্রে এলসি খোলার সময় নগদ মার্জিনের হার সর্বনিম্ন পর্যায়ে রাখার নির্দেশ দেয়। পাশাপাশি এসব খাদ্যপণ্যের এলসি স্থাপনে অগ্রাধিকার দিতে ব্যাংকগুলোকে পরামর্শ দেওয়া হয়।

এলসি মার্জিন বলতে বোঝায়—কোনও পণ্য আমদানির সময় ব্যাংকে অগ্রিম নগদ জমা রাখার বিধান। আগে ব্যাংক-গ্রাহক সম্পর্কের ওপর নির্ভর করে ৫ থেকে ১০ শতাংশ মার্জিনে এলসি খোলা যেত। কিন্তু ২০২২ সালে ডলার সংকট দেখা দিলে বেশিরভাগ পণ্যের ক্ষেত্রে ন্যূনতম ৭৫ থেকে ১০০ শতাংশ মার্জিন নির্ধারণ করা হয়েছিল। এখন ডলার সংকট কাটায় বেশিরভাগ খাতেই সেই বিধান শিথিল করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, রমজানকে ঘিরে বাজারে অস্থিরতা এড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে পণ্যের সরবরাহ বাড়বে, আমদানি ব্যয় কিছুটা স্বস্তিতে থাকবে এবং বাজারে মূল্যচাপও কমবে বলে আশা করা হচ্ছে।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

» রপ্তানিমুখী ১৫০টির বেশি সুপারির ট্রাক আটক বেনাপোল স্থলবন্দরে

» শেয়ারবাজারে মূলধন কমলো সাড়ে ৭ হাজার কোটি টাকা

» চীনের ইউনান প্রদেশের বাণিজ্য বিভাগের সঙ্গে ইপিবির সমঝোতা

» মেঘনা ব্যাংকের এমডি হলেন সৈয়দ মিজানুর রহমান

» যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬১ হাজার টন গম

» পর্যাপ্ত মজুদ সত্ত্বেও লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম

» নবায়নযোগ্য জ্বালানিতে খাতভিত্তিক নীতি কাঠামো প্রয়োজন, আলোচনায় বক্তারা

» ভরা মৌসুমেও সবজির দাম বাড়তি, হঠাৎ বেড়েছে পেঁয়াজ ও তেলের দাম

» পরপর চার মাস রপ্তানি কমেছে

» আইএলও’র কনভেনশন বাস্তবায়নের আহ্বান বিশেষজ্ঞদের

» সিগারেট কোম্পানির ৯ কোটি টাকার রাজস্ব ফাঁকি

» ঋণ খেলাপি কমাতে আংশিক অবলোপনে আরও ছাড় দিল বাংলাদেশ ব্যাংক

» ইতিহাসের সবচেয়ে তলানিতে ডলারের বিপরিতে ভারতের রুপির দাম

» নারী সঞ্চয় অ্যাকাউন্ট চালু করল সীমান্ত ব্যাংক

» বাংলাদেশ ব্যাংকে অর্থনীতির নবায়িত দৃষ্টিভঙ্গি উপস্থাপন করলেন ইউআইইউর অধ্যাপক

» নভেম্বরে এক ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ১৬ কোটি টাকা জরিমানা

» তেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শাও’ নোটিস দিয়ে বৈঠকে ডেকেছে সরকার

» বিডা আয়োজিত সংলাপে ব্যবসায়ীরা বললেন, আমরা কর-সন্ত্রাস থেকে মুক্তি চাই

» অর্থনৈতিক গতি ফিরে আসা আগামী নির্বাচনের ওপর অনেকাংশে নির্ভর করছে

» ‘খেলাপি ঋণ আদায়ে আইনে পরিবর্তন আনার প্রস্তাব দেয়া হয়েছে’