অর্থনৈতিক বার্তা পরিবেশক

শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

সার ডিলার নিয়োগ ও বিতরণ নীতিমালা অনুমোদন

image

সার ডিলার নিয়োগ ও বিতরণ নীতিমালা অনুমোদন

শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
অর্থনৈতিক বার্তা পরিবেশক

‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ-সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫’ এ অনুমোদন দেওয়া হয়েছে। কৃষিবিষয়ক জাতীয় সমন্বয় ও পরামর্শক কমিটির অনুমোদনের পর গতকাল বৃহস্পতিবার বাস্তবায়নের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এটি আগামীকাল থেকে কার্যকর হবে।

নতুন নীতিমালায় স্বচ্ছ দরপত্র, ডিজিটাল নজরদারি, ডিলার নিয়োগে নতুন যোগ্যতা নির্ধারণ, এক পরিবারে একাধিক ডিলারশিপ নিষিদ্ধকরণ এবং সাব-ডিলার প্রথা বাতিলের মতো বড় পরিবর্তন আনা হয়েছে।

কৃষি মন্ত্রণালয় বলছে, এ নীতিমালার মূল লক্ষ্য একচেটিয়া আধিপত্য ও সিন্ডিকেটভিত্তিক নিয়ন্ত্রণ ভাঙা। বছরের পর বছর পরিবহন ঠিকাদার ও ডিলারের প্রভাবশালী একটি চক্র অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছিল। ফলে কৃষক বেশি দামে সার কিনতে বাধ্য হতো।

নতুন নীতিমালায় দীর্ঘদিন ধরে চলা ডিলারশিপের দ্বৈত কাঠামো বিসিআইসি ও বিএডিসি একীভূত করে এক ছাতার নিচে আনা হয়েছে। অর্থাৎ এখন থেকে সরকারি, আধাসরকারি বা বেসরকারি যে উৎস থেকেই সার আসুক, তা একক নীতিমালার আওতায় বিতরণ হবে। আগের মতো ‘বিসিআইসি ডিলার’ ও ‘বিএডিসি ডিলার’ নামে কোনো বিভাজন থাকবে না। ইউরিয়া ও নন-ইউরিয়া উভয় ধরনের সার বরাদ্দ একক ব্যবস্থাপনায় হবে।

নীতিমালা অনুযায়ী, ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশনে সারের ডিলার ইউনিটের সংখ্যা নির্দিষ্ট করা হয়েছে। প্রতিটি ডিলারের অধীনে তিনটি বিক্রয়কেন্দ্র থাকবে, যেখানে সরকারি ভর্তুকি, বিক্রয়মূল্যসহ তথ্য প্রদর্শন বাধ্যতামূলক। বিক্রয়, উত্তোলন ও হিসাবরক্ষণ ডিজিটালভাবে সংরক্ষণ করতে হবে। ডিলার নিজ এলাকায় নির্ধারিত কেন্দ্র ছাড়া অন্য কোথাও সার বিক্রি বা হস্তান্তর করতে পারবেন না।

সরকারি কর্মচারী, জনপ্রতিনিধি, ফৌজদারি মামলায় দ-প্রাপ্ত ব্যক্তি এবং একই পরিবারের একাধিক সদস্য ডিলার হতে পারবেন না। ডিলারশিপ জামানত দুই লাখ থেকে বাড়িয়ে চার লাখ টাকা করা হয়েছে। নবায়ন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা।

নীতিমালায় বলা হয়েছে, ডিলারদের কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে নিয়মিত নবায়ন বা বাতিলের ব্যবস্থা থাকবে। অনিয়ন্ত্রিত সাব-ডিলার বা খুচরা বিক্রেতা ব্যবস্থা বাতিল করা হয়েছে। শহরে জমির পরিমাণ অনুযায়ী ডিলার সংখ্যা নির্ধারণ করবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

যেসব ইউনিটে ডিলার নেই, সেসব স্থানে উপজেলা ও জেলা সার এবং বীজ মনিটরিং কমিটির সুপারিশে নতুন করে নিয়োগ দেওয়া হবে। প্রতিটি কমিটি ১৫ দিনের মধ্যে ইউনিটভিত্তিক ডিলারের দায়িত্ব বণ্টন করবে। খালি ইউনিটের তালিকা জেলা পর্যায়ে প্রকাশ করে একই সঙ্গে নিয়োগ বিজ্ঞপ্তি দিতে হবে। এ নীতিমালার আওতায় সব ডিলার সরকার নিবন্ধিত ও তালিকাভুক্ত হবেন।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

» রপ্তানিমুখী ১৫০টির বেশি সুপারির ট্রাক আটক বেনাপোল স্থলবন্দরে

» শেয়ারবাজারে মূলধন কমলো সাড়ে ৭ হাজার কোটি টাকা

» চীনের ইউনান প্রদেশের বাণিজ্য বিভাগের সঙ্গে ইপিবির সমঝোতা

» মেঘনা ব্যাংকের এমডি হলেন সৈয়দ মিজানুর রহমান

» যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬১ হাজার টন গম

» পর্যাপ্ত মজুদ সত্ত্বেও লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম

» নবায়নযোগ্য জ্বালানিতে খাতভিত্তিক নীতি কাঠামো প্রয়োজন, আলোচনায় বক্তারা

» ভরা মৌসুমেও সবজির দাম বাড়তি, হঠাৎ বেড়েছে পেঁয়াজ ও তেলের দাম

» পরপর চার মাস রপ্তানি কমেছে

» আইএলও’র কনভেনশন বাস্তবায়নের আহ্বান বিশেষজ্ঞদের

» সিগারেট কোম্পানির ৯ কোটি টাকার রাজস্ব ফাঁকি

» ঋণ খেলাপি কমাতে আংশিক অবলোপনে আরও ছাড় দিল বাংলাদেশ ব্যাংক

» ইতিহাসের সবচেয়ে তলানিতে ডলারের বিপরিতে ভারতের রুপির দাম

» নারী সঞ্চয় অ্যাকাউন্ট চালু করল সীমান্ত ব্যাংক

» বাংলাদেশ ব্যাংকে অর্থনীতির নবায়িত দৃষ্টিভঙ্গি উপস্থাপন করলেন ইউআইইউর অধ্যাপক

» নভেম্বরে এক ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ১৬ কোটি টাকা জরিমানা

» তেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শাও’ নোটিস দিয়ে বৈঠকে ডেকেছে সরকার

» বিডা আয়োজিত সংলাপে ব্যবসায়ীরা বললেন, আমরা কর-সন্ত্রাস থেকে মুক্তি চাই

» অর্থনৈতিক গতি ফিরে আসা আগামী নির্বাচনের ওপর অনেকাংশে নির্ভর করছে

» ‘খেলাপি ঋণ আদায়ে আইনে পরিবর্তন আনার প্রস্তাব দেয়া হয়েছে’