ব্যাংক রেজল্যুশন অর্ডিন্যান্স ব্যবহার করে এ উদ্যোগ বাস্তবায়ন করে নতুন ব্যাংকটি আগামী সপ্তাহে যাত্রা শুরু করতে পারে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। শনিবার,(২৯ নভেম্বর ২০২৫) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২৫-এর উদ্বোধনী অধিবেশনে এ কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
অনুষ্ঠানে আহসান এইচ মনসুর বলেন, ‘নতুন ব্যাংকটিতে থাকবে ৩৫ হাজার কোটি টাকার পরিশোধিত মূলধন। এটি বাংলাদেশের ব্যাংক খাতে এ পর্যন্ত সর্বোচ্চ। বর্তমানে ব্যাংকগুলোর সর্বোচ্চ মূলধন মাত্র ১ হাজার ৫০০ কোটি টাকার মতো। দুর্বল পাঁচটি ব্যাংককে একীভূত করে আমরা একটি সবল ব্যাংক প্রতিষ্ঠা করতে যাচ্ছি। সরকার এখানে ২০ হাজার কোটি টাকা দিচ্ছে।’
অনুষ্ঠানে আরও অতিথি ছিলেন বাংলাদেশ উন্নয়ন গবেষণাপ্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক এ কে এনামুল হক, হা-মীম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএসএমএ) সভাপতি ও জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এবং সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসরুর আরেফিন।
সারাদেশ: পাহাড় কেটে পানের বরজ তৈরির হিড়িক
অপরাধ ও দুর্নীতি: আবু বকর হত্যাচেষ্টা মামলায় আ.লীগ নেতা করিম মেম্বার গ্রেপ্তার
সারাদেশ: ৮ দিনেও খোঁজ মেলেনি স্কুল ছাত্রের