বিজয়ের মাস উপলক্ষে বিজয়ের আনন্দ নিয়ে রাজধানীর তেজগাঁওয়ে বিসিক ভবনে শুরু হচ্ছে ‘বিসিক বিজয় মেলা-২০২৫’। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) আয়োজনে পাঁচদিনব্যাপী এ মেলা সোমবার শুরু হয়ে চলবে শুক্রবার পর্যন্ত।
মেলায় থাকবে হস্ত ও কারুশিল্পের নানান পণ্যের সমাহার। বিসিকের নিবন্ধিত উদ্যোক্তাদের তৈরি হরেক রকমের দেশি পণ্যও মিলবে এ মেলায়। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
উদ্যোক্তাদের তৈরি পণ্যের পরিচিতি, বিপণন ও বাজার সম্প্রসারণের উদ্দেশে বছরের বিভিন্ন সময়ে রাজধানীতে হস্ত ও কুটিরশিল্প মেলা আয়োজন করে থাকে বিসিক। এসব মেলায় হস্তশিল্প, যেমন- নকশিকাঁথা, মাটির গয়না, কাঠের খেলনা ও অন্যান্য কারুশিল্পের পণ্য প্রদর্শিত ও বিক্রি হয়। সবশেষ গত অক্টোবরে বিসিক ভবনে পাঁচদিনব্যাপী ‘বিসিক শরৎ মেলা’র আয়োজন করা হয়েছিল।
জাতীয়: কেমন ছিল সেই দিনটি
জাতীয়: মহান বিজয় দিবসের কর্মসূচি
নগর-মহানগর: ঢাকার ধামরাইয়ে ছেলের হাতে মা খুন