চলতি মাস ডিসেম্বরের প্রথম ৯ দিনেই দেশে এসেছে ১১৬ কোটি ১০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এতে দৈনিক গড়ে প্রায় ১২ কোটি ৯০ লাখ ডলার দেশে এসেছে। গতকাল বুধবার এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেন, ‘ডিসেম্বরের প্রথম ৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১১৬ কোটি ১০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ৯৪ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।’ তিনি আরো বলেন, ‘শুধু ৯ ডিসেম্বর একদিনেই দেশে এসেছে ১৫ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স। চলতি অর্থবছরের জুলাই থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৪২০ কোটি ডলার, যা গত বছরের তুলনায় ১৮ দশমিক ৪০ শতাংশ বেশি।
অপরাধ ও দুর্নীতি: চট্টগ্রামে কসাইকে ‘খুনের পর টুকরো লাশ ছড়িয়ে দেন বন্ধু’
নগর-মহানগর: প্লাস্টিকের পুতুল ও ফুলই কাল হলো ছোট্ট আরিফার
নগর-মহানগর: স্কুলে শিশু নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
ক্যাম্পাস: বিদ্যার দেবীর আরাধনায় ‘মব’ রুখে দেয়ার বার্তা