প্রতিনিধি, ঢাবি

শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

ছাত্র সংসদ এখন থেকে জাতীয় ছাত্রশক্তি

ছাত্র সংসদ এখন থেকে জাতীয় ছাত্রশক্তি

শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
প্রতিনিধি, ঢাবি

জুলাই গণঅভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের হাত ধরে গড়ে উঠা সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) মাত্র আট মাসের মাথায় নিজেদের সংগঠনের নাম পরিবর্তন করেছে।

নতুনত্ব এসেছে শ্লোগানেও। ‘শিক্ষা, ঐক্য, মুক্তি-মুক্তি’ পরিবর্তন করে এখন ‘স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’ এ স্লোগানকে সামনে রেখে সংগঠনটি তাদের কার্যক্রম পরিচালনা করবে

সংগঠনটি নতুন নাম ‘জাতীয় ছাত্রশক্তি‘ হিসেবে নিজেদের কার্যক্রম পরিচালনা করবে। গত বৃহস্পতিবার রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে গণতান্ত্রিক ছাত্রসংসদের জাতীয় সমন্বয় সভায় এ ঘোষণা দেয়া হয়। ছাত্রসংগঠনটির নতুন নাম ঘোষণা করেন জুলাই আন্দোলনে শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী।

মূলত ২৩ সালে বর্তমানে এনসিপির সদস্যসচিব আখতার হোসেনেরে হাত ধরে অরাজনৈতিক সংগঠন হিসেবে গঠিত ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’ নাম থেকে প্রেরণা নিয়ে কিছুতা ভিন্নতা রেখে নতুন এ নাম রাখা হয়েছে। দলটির নেতাকর্মীরাও বলছেন, ছাত্রশক্তির প্রেরণা, অভিজ্ঞতা ও নতুন উদ্দিপনা নিয়ে এগিয়ে যেতে চায় তারা। নতুনত্ব এসেছে শ্লোগানেও। ‘শিক্ষা, ঐক্য, মুক্তি-মুক্তি’ পরিবর্তন করে এখন ‘স্টুডেন্ট ফাস্ট, বাংলাদেশ ফাস্ট’ এ স্লোগানকে সামনে রেখে সংগঠনটি তাদের কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছে।

এর আগে গণতান্ত্রিক ছাত্রসংসদ স্বতন্ত্র ছাত্রসংগঠন হিসেবে থাকলেও তারা জাতীয় ছাত্রশক্তি হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্রসংগঠন হিসেবেই কাজ করবে তারা। এদিকে অনুষ্ঠানে তাদের কমিটি ঘোষণার কথা থাকলেও তা হয়নি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবসহ অনেকে।

আখতার হোসেন বলেন, আওয়ামী লীগের শাসনামলে ছাত্রলীগ ক্যাম্পাসে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল। আর যেন কেউ গণরুম-গেস্টরুম বানাতে না পারে, সে জন্য ছাত্রসংসদকে সোচ্চার থাকতে হবে।

এ সময় জুলাই সনদে স্বাক্ষর করা নিয়ে দলীয় অবস্থানও ব্যাখ্যা করেন আখতার হোসেন। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের পরিপূর্ণ নিশ্চয়তা পেলে তবেই স্বাক্ষর করবে এনসিপি।

আখতার হোসেন বলেন, জুলাই সনদে ?স্বাক্ষর করার পর দুটা পক্ষ হয়ে গেছে। এক পক্ষ স্বাক্ষর প্রত্যাহার করতে চায়, আরেক পক্ষ কালি দিয়ে গেড়ে দিতে চায়। আওয়ামী লীগ নানা শক্তির মধ্য দিয়ে পুনর্বাসনের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন আখতার।

এনসিপির সদস্যসচিব বলেন, যে আওয়ামী লীগ চব্বিশে মানুষ পুড়িয়ে হত্যা করেছে, গুলি করেছে, ১৫ বছর ফ্যাসিবাদী শাসন কায়েম করে গুম করেছে, আয়নাঘর তৈরি করেছে; তাদের বাংলাদেশে পুনর্বাসনের সুযোগ নেই। কেউ যদি পুনর্বাসনের চেষ্টা করে, জীবন দিয়ে তা প্রতিহত করা হবে।

সভায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, অভ্যুত্থানের পর সংস্কার নিয়ে মানুষের মধ্যে যে আকাক্সক্ষা তৈরি হয়েছিল, আমাদের কনভেনশনাল (প্রথাগত) রাজনৈতিক দলগুলো সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে। ফলে এখনো সেই কাক্সিক্ষত সংস্কার আমরা আনতে পারিনি। সেই সংস্কারকাজকে এগিয়ে নেয়ার দায়িত্ব এ ছাত্রদের।

দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জানান, অল্প সময়ের মধ্যে সারা দেশের জেলা ও মহানগরে এনসিপির আহ্বায়ক কমিটি দেয়া শুরু হবে। এ সময় দলীয় শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সারজিস বলেন, যারা লোভ সংবরণ করতে পারেননি, তাদের এনসিপির মতো সংগঠনের প্রয়োজন নেই। এনসিপি ‘মাই ম্যানের’ পলিটিকস করবে না। যোগ্য ও পার্টির প্রতি বিশ্বস্তদের নেতৃত্বেই এগিয়ে যাবে দল।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, আমাদের কাছে তথ্য আছে, যারা স্বাক্ষর করেছেন, তাদের অনেকে এখন স্বাক্ষর প্রত্যাহারের চেষ্টা করছেন। অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্ররা কেন রাজনৈতিক দল গঠন করল এর কারণ সম্পর্কে তুষার বলেন, যেহেতু অতীতে ছাত্র আন্দোলনের পর রাজনৈতিক দলগুলো বারবার ‘বিট্রে’ (প্রতারণা) করেছে, সে জন্য ছাত্ররা এখন নিজেরাই রাজনৈতিক দল গঠন করেছেন।

নাম উল্লেখ না করে তুষার বলেন, ‘বাপ-ছেলে’ নিয়ে সম্প্রতি একটি রাজনৈতিক দলের বক্তব্য ‘অশ্লীল ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত’। এনসিপির কাছ থেকে তাদের রাজনৈতিক শিষ্টাচার শেখা উচিত বলে মনে করেন তিনি।

সভায় জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, আট মাসে আহ্বায়ক হিসেবে আমার অনেক ব্যর্থতা থাকতে পারে। কিন্তু আমি এ সময়ে কোনো কম্প্রোমাইজ (আপস) করি নাই। কোনো অপকর্মে থাকি নাই। এনসিপি গঠনের দুদিন আগে গণতান্ত্রিক ছাত্রসংসদের আত্মপ্রকাশ হয়েছিল। ২৬ ফেব্রুয়ারি গঠনের পর আমাদের যেমন সফলতা আছে, তেমনি ব্যর্থতাও আছে। একটা সংগঠন পরিচালনার জন্য নিয়মিত ফান্ডিংয়ের প্রয়োজন হয়। আমি মাথা নিচু করে ক্ষমা চাচ্ছি, আমাদের যেসব জায়গায় কার্যক্রম চলছে, নিয়মিত ফান্ড সেখানে দিতে পারি নাই।

ছাত্রশক্তি এনসিপির সহযোগী আদর্শিক সংগঠন হিসেবে কাজ করবে জানিয়ে আবু বাকের মজুমদার বলেন, আমরা একটি স্বতন্ত্র সংগঠন হিসেবে কাজ করবো। পরবর্তী নেতৃত্বে কিছু পরিবর্তন আসতে পারে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তা জানানো হবে।

গণতান্ত্রিক ছাত্রসংসদের সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

রাকিব বলেন, ছাত্র সংসদ নির্বাচনের আগে আমাদের বিরুদ্ধে নানা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল। বলা হয়েছিল, আমরা নাকি গেস্টরুম বা গণরুম করবো। এটা ছিল নিছক মিথ্যাচার। গত এক বছরে একটি সংগঠন এসব মিথ্যাচার করে পার পেয়ে গেছে। আগামী ২০২৬-২৭ সালে আমরা প্রমাণ করবো, ছাত্রদল নতুন ধারার ছাত্ররাজনীতির পথ তৈরি করেছে। ছাত্রদল গেস্টরুম বা গণরুম সংস্কৃতিতে বিশ্বাস করে না। একদিন অবশ্যই ছাত্রসমাজ এই মিথ্যাচারের বিরুদ্ধে অবস্থান নেবে। এ সময় ছাত্রশক্তির নেতাদের উদ্দেশে রাকিব বলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগকে আপনারা ছাড় দেবেন না।

‘ক্যাম্পাস’ : আরও খবর

» ঢাবিতে পোষ্য কোটা বাতিলের দাবি, আদালতের দিকে তাকিয়ে প্রশাসন

» ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: ‘স্কুলিং কাঠামো’ বাতিল চাইলেন তিতুমীর শিক্ষার্থীদের একাংশ

» ৭ কলেজের বিশ্ববিদ্যালয়: ‘স্কুলিং কাঠামো’ বাতিলের দাবি তিতুমীর কলেজ শিক্ষার্থীদের

» জাবিতে উড়লো প্রজাপতির রঙিন ডানা: ১৫তম মেলায় গণসচেতনতা ও সংরক্ষণের আহ্বান

» জাবিতে পরিবারের নামে নামকরণকৃত চার হলের নাম পরিবর্তন, নতুন নাম চূড়ান্ত

» রাবি: ৩ শিক্ষক বরখাস্ত, পাঁচ শিক্ষার্থীর শাস্তি

» শীতের ছুটিও বহাল, ঢাবি খুলবে ২৮ ডিসেম্বর

» প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারির দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

» ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ

» জকসু নির্বাচন: ‘মওলানা ভাসানী ব্রিগেডের’ ৭ নারী প্রার্থীর প্রতিশ্রুতি

» ঢাকা বিশ্ববিদ্যালয় পুনরায় অনলাইন ক্লাস শুরু করার সিদ্ধান্ত নিল

» ১৫ মাস জেলে থেকেও এতটা মানসিকভাবে বিপর্যস্ত হইনি: জিএসপ্রার্থী খাদিজা

» ব্যানার টানানো নিয়ে দ্বন্দ্ব: তিতুমীর কলেজে শিবির ও ছাত্রদলের সংঘর্ষ

» বিকাল ৫টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল খালি করার নির্দেশ

» ভূমিকম্প আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫ দিনের ছুটি, রোববার বিকাল ৫টার মধ্যে হল ছাড়ার নির্দেশ

» ভূমিকম্প আতঙ্ক: জবি বন্ধ ২৭ নভেম্বর পর্যন্ত, বাসে বাড়ি, অনলাইনে ক্লাস শুরু ৩০ নভেম্বর

» ঢাকা বিশ্ববিদ্যালয়: ভূমিকম্পে আতঙ্ক, হুড়োহুড়িতে আহত, ক্লাস–পরীক্ষা স্থগিত

» রাবি: বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবি, রেলপথ অবরোধ

» ডাকসু নেত্রী রাফিয়ার বাড়ির গেটে আগুন, ককটেল বিস্ফোরণ

» রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলা, আহত ৩