সংবাদ অনলাইন রিপোর্ট

শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদ থেকে অধ্যাপক মুনতাসীর মামুনের নিয়োগ বাতিল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদ থেকে অধ্যাপক মুনতাসীর মামুনের নিয়োগ বাতিল

শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদ থেকে ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর মামুনের নিয়োগ বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০২৩ সালের ১৫ মার্চ থেকে কার্যকরভাবে এই নিয়োগ বাতিল করে ২০২৫ সালের ১৯ অক্টোবর তার কাছে চিঠি পাঠায়।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে জানানো হয়, ২০২৫ সালের ৯ মার্চ অনুষ্ঠিত বঙ্গবন্ধু চেয়ার নির্বাহী কমিটির সপ্তম সভার দ্বিতীয় সিদ্ধান্ত অনুযায়ী তার নিয়োগ ২০২৩ সালের ১৫ মার্চ থেকে বাতিল করা হয়েছে। একই সঙ্গে ওই তারিখের পরবর্তী সময়ে প্রদত্ত সব অর্থ বিশ্ববিদ্যালয়ে ফেরত দিতে অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, এই সিদ্ধান্ত ২০২৫ সালের ১ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের ৫৬২তম সিন্ডিকেট সভায় অনুমোদন পায়।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শামীম উদ্দিন খান জানিয়েছেন, সিন্ডিকেট সভায় সর্বসম্মতভাবে মুনতাসীর মামুনের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। তবে, নিয়োগ বাতিলের কারণ বা ফেরতযোগ্য অর্থের পরিমাণ সম্পর্কে তিনি কোনো মন্তব্য করেননি।

মুনতাসীর মামুনকে পাঠানো চিঠিতে বলা হয়, ২০২৪ সালের ১১ নভেম্বর বঙ্গবন্ধু চেয়ার নির্বাহী কমিটির ষষ্ঠ সভার সিদ্ধান্ত অনুসারে তার বক্তব্য চাওয়া হয়েছিল এবং তিনি এ বিষয়ে লিখিত উত্তর দিয়েছিলেন।

অধ্যাপক মুনতাসীর মামুনকে ২০২১ সালের ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের ৫২৯তম সিন্ডিকেট সভায় বঙ্গবন্ধু চেয়ার পদে নিয়োগ দেওয়া হয়। ২০২১ সালের ১৫ মার্চ তিনি ওই পদে যোগ দেন এবং দুই বছরের জন্য এ দায়িত্ব পান। বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী তিনি প্রথম শ্রেণির অধ্যাপকের সব সুবিধা ভোগ করতেন, যার মধ্যে প্রতি মাসে ১ লাখ ৩৯ হাজার টাকার বেতন অন্তর্ভুক্ত ছিল। এখন ২০২৩ সালের ১৫ মার্চের পর প্রাপ্ত সব অর্থ ফেরত দিতে বলা হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদটি প্রতিষ্ঠিত হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে গবেষণা ও তাঁর স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে। এই পদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির মূল কাজ ছিল বঙ্গবন্ধুকে কেন্দ্র করে গবেষণা পরিচালনা করা।

এর আগে ২০১৯ সালের মার্চে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী ‘বঙ্গবন্ধু চেয়ার’-এর দায়িত্ব নেন, যদিও কয়েকজন জ্যেষ্ঠ শিক্ষক এ নিয়ে আপত্তি জানিয়েছিলেন। পরের বছর ২৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁকে এই পদবি ব্যবহার না করার নির্দেশ দেয়।

‘ক্যাম্পাস’ : আরও খবর

» ঢাবিতে পোষ্য কোটা বাতিলের দাবি, আদালতের দিকে তাকিয়ে প্রশাসন

» ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: ‘স্কুলিং কাঠামো’ বাতিল চাইলেন তিতুমীর শিক্ষার্থীদের একাংশ

» ৭ কলেজের বিশ্ববিদ্যালয়: ‘স্কুলিং কাঠামো’ বাতিলের দাবি তিতুমীর কলেজ শিক্ষার্থীদের

» জাবিতে উড়লো প্রজাপতির রঙিন ডানা: ১৫তম মেলায় গণসচেতনতা ও সংরক্ষণের আহ্বান

» জাবিতে পরিবারের নামে নামকরণকৃত চার হলের নাম পরিবর্তন, নতুন নাম চূড়ান্ত

» রাবি: ৩ শিক্ষক বরখাস্ত, পাঁচ শিক্ষার্থীর শাস্তি

» শীতের ছুটিও বহাল, ঢাবি খুলবে ২৮ ডিসেম্বর

» প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারির দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

» ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ

» জকসু নির্বাচন: ‘মওলানা ভাসানী ব্রিগেডের’ ৭ নারী প্রার্থীর প্রতিশ্রুতি

» ঢাকা বিশ্ববিদ্যালয় পুনরায় অনলাইন ক্লাস শুরু করার সিদ্ধান্ত নিল

» ১৫ মাস জেলে থেকেও এতটা মানসিকভাবে বিপর্যস্ত হইনি: জিএসপ্রার্থী খাদিজা

» ব্যানার টানানো নিয়ে দ্বন্দ্ব: তিতুমীর কলেজে শিবির ও ছাত্রদলের সংঘর্ষ

» বিকাল ৫টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল খালি করার নির্দেশ

» ভূমিকম্প আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫ দিনের ছুটি, রোববার বিকাল ৫টার মধ্যে হল ছাড়ার নির্দেশ

» ভূমিকম্প আতঙ্ক: জবি বন্ধ ২৭ নভেম্বর পর্যন্ত, বাসে বাড়ি, অনলাইনে ক্লাস শুরু ৩০ নভেম্বর

» ঢাকা বিশ্ববিদ্যালয়: ভূমিকম্পে আতঙ্ক, হুড়োহুড়িতে আহত, ক্লাস–পরীক্ষা স্থগিত

» রাবি: বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবি, রেলপথ অবরোধ

» ডাকসু নেত্রী রাফিয়ার বাড়ির গেটে আগুন, ককটেল বিস্ফোরণ

» রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলা, আহত ৩