চট্টগ্রাম ব্যুরো

সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

চবির শহীদ আবদুর রব হলে সমৃদ্ধ কম্পিউটার ল্যাব স্থাপন

image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

চবির শহীদ আবদুর রব হলে সমৃদ্ধ কম্পিউটার ল্যাব স্থাপন

সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব হলে শিক্ষার্থীদের গবেষণা ও তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষায় গতিশীলতা আনার লক্ষ্যে এবং শিক্ষার্থীদের চাহিদা মোতাবেক হলের রিডিং রুমে ৫টি হাই কনফিগারেশনের কম্পিউটার সম্বলিত অত্যাধুনিক ল্যাব স্থাপন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।

চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, শিক্ষার্থীদের সেবা দেয়া আমাদের প্রধান দায়িত্ব। আমরা চাই, প্রতিটি হলে শিক্ষার সুন্দর, সুষ্ঠু পরিবেশ বজায় থাকুক। হলে অবস্থানরত জীববিজ্ঞান ও প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা নিয়মিত গবেষণা, প্রজেক্ট ও একাডেমিক কাজে এই কম্পিউটারগুলো ব্যবহার করে আরও সমৃদ্ধ শিক্ষাজীবনের পথে এগিয়ে যেতে পারবেন বলে আশা করেন উপাচার্য।

চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, প্রযুক্তি নির্ভর শিক্ষাব্যবস্থায় এরকম কম্পিউটার ল্যাব খুবই প্রয়োজনীয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা হলে পড়াশোনামুখী হবে, গবেষণায় আগ্রহ পাবে। এ উদ্যোগের জন্য হল প্রশাসন, নির্বাচিত প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।

‘ক্যাম্পাস’ : আরও খবর

» ঢাবিতে পোষ্য কোটা বাতিলের দাবি, আদালতের দিকে তাকিয়ে প্রশাসন

» ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: ‘স্কুলিং কাঠামো’ বাতিল চাইলেন তিতুমীর শিক্ষার্থীদের একাংশ

» ৭ কলেজের বিশ্ববিদ্যালয়: ‘স্কুলিং কাঠামো’ বাতিলের দাবি তিতুমীর কলেজ শিক্ষার্থীদের

» জাবিতে উড়লো প্রজাপতির রঙিন ডানা: ১৫তম মেলায় গণসচেতনতা ও সংরক্ষণের আহ্বান

» জাবিতে পরিবারের নামে নামকরণকৃত চার হলের নাম পরিবর্তন, নতুন নাম চূড়ান্ত

» রাবি: ৩ শিক্ষক বরখাস্ত, পাঁচ শিক্ষার্থীর শাস্তি

» শীতের ছুটিও বহাল, ঢাবি খুলবে ২৮ ডিসেম্বর

» প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারির দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

» ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ

» জকসু নির্বাচন: ‘মওলানা ভাসানী ব্রিগেডের’ ৭ নারী প্রার্থীর প্রতিশ্রুতি

» ঢাকা বিশ্ববিদ্যালয় পুনরায় অনলাইন ক্লাস শুরু করার সিদ্ধান্ত নিল

» ১৫ মাস জেলে থেকেও এতটা মানসিকভাবে বিপর্যস্ত হইনি: জিএসপ্রার্থী খাদিজা

» ব্যানার টানানো নিয়ে দ্বন্দ্ব: তিতুমীর কলেজে শিবির ও ছাত্রদলের সংঘর্ষ

» বিকাল ৫টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল খালি করার নির্দেশ

» ভূমিকম্প আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫ দিনের ছুটি, রোববার বিকাল ৫টার মধ্যে হল ছাড়ার নির্দেশ

» ভূমিকম্প আতঙ্ক: জবি বন্ধ ২৭ নভেম্বর পর্যন্ত, বাসে বাড়ি, অনলাইনে ক্লাস শুরু ৩০ নভেম্বর

» ঢাকা বিশ্ববিদ্যালয়: ভূমিকম্পে আতঙ্ক, হুড়োহুড়িতে আহত, ক্লাস–পরীক্ষা স্থগিত

» রাবি: বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবি, রেলপথ অবরোধ

» ডাকসু নেত্রী রাফিয়ার বাড়ির গেটে আগুন, ককটেল বিস্ফোরণ

» রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলা, আহত ৩